বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের
বিনোদন

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:২৬ AM37 বার পঠিত
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি। প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্যরাত থেকেই বাড়িটির সামনে জড়ো হন হাজারো ভক্ত। কারও হাতে ফুল, কারও হাতে প্রিয় অভিনেতার ছবি সংবলিত ব্যানার ও পোস্টার। ভক্তদের এমন অকৃত্রিম ভালোবাসায় মুগ্ধ হয়ে তাঁদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) ৬১ বছরে পা দিয়েছেন শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে মান্নাতের সামনে টানানো বিভিন্ন ব্যানার ও পোস্টারে ছিল তাঁকে ঘিরে ভক্তদের শুভেচ্ছাবার্তা। এর মধ্যে একটি পোস্টারে শাহরুখ নিজেই ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে ফিরিয়ে পাঠালাম। অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।’

জন্মদিনের আনন্দ শুধু মান্নাতের আঙিনাতেই আটকে থাকেনি। শাহরুখকে শুভেচ্ছা জানাতে বিশেষ আলোকসজ্জায় সাজানো হয় মুম্বাইয়ের সি লিংকও। ভারতের বিভিন্ন প্রান্তে তাঁর ভক্তরা কেক কাটা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন। অন্যদিকে, মান্নাতের সামনে বিপুলসংখ্যক মানুষের সমাগম সামাল দিতে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। এবারের জন্মদিনের আয়োজনে বাড়তি উন্মাদনা তৈরি করেছে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’। বিশেষ এই দিনকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল জায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। রোমান্স ও অ্যাকশনের সমন্বয়ে নির্মিত সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।

মান্নাতের সামনে ভক্তদের হাতে থাকা পোস্টারগুলোতেও উঠে এসেছে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন সিনেমা নিয়ে প্রত্যাশা। কোনো পোস্টারে লেখা ছিল ‘হ্যাপি বার্থডে কিং’, আবার কোথাও ‘পৃথিবী কেবল একটিই নাম দিয়েছে কিং’। অন্য একটি পোস্টারে ছিল ‘কিং একাই যথেষ্ট’বার্তা। সিনেমার সংলাপের আদলে তৈরি এসব পোস্টারে প্রিয় অভিনেতার প্রতি ভক্তদের উচ্ছ্বাস ও ভালোবাসারই প্রতিফলন ঘটেছে। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। সময়ের সঙ্গে বয়স বেড়েছে, কিন্তু তাঁর প্রতি ভক্তদের আবেগে ভাটা পড়েনি। ৬১তম জন্মদিনেও মান্নাতের সামনে হাজারো মানুষের উপস্থিতি আবারও সেই জনপ্রিয়তারই প্রমাণ দিল।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের গুলিতে হাসপাতালে ‘হিট’ পরিচালক মাইকেল ম্যান

নিজের গুলিতে হাসপাতালে ‘হিট’ পরিচালক মাইকেল ম্যান

হলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মাইকেল ম্যান এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের একটি শুটিং রেঞ্জে দুর্ঘটনাবশত নিজের পা নিজেই গুলিবিদ্ধ করেন ৮৩ বছর বয়সী এই বিশ্বখ্যাত নির্মাতা।



এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তার প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।

বিস্তারিত......
বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে এক বড় পরিবর্তন। বিয়ের প্রস্তুতি এবং দক্ষিণী একাধিক সিনেমার ব্যস্ততার কারণে অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিস্তারিত......

গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী।

বিস্তারিত......


"দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ

"দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ

জনপ্রিয় গান ‘সহজ মানুষ’ কিংবা ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ -কণ্ঠ দেওয়া সংগীতশিল্পী আনুশেহ আনাদিল যিনি নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন বর্তমান গানের মঞ্চে তার উপস্থিতি কমেছে।

বিস্তারিত......