বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী
বিনোদন

গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী।

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৩ AM64 বার পঠিত
গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী। বোন পূজার বিয়ের পোশাক কেনাকাটা করতে গিয়েই এমন বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি জনপ্রিয় টক শো ‘জয়ম্মু নিশ্চয়মু রা’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে উপস্থিত হন সাই পল্লবী। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় গোপন বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেন ‘রামায়ণ’ সিনেমার সীতা চরিত্রে অভিনয় করা এই তারকা।

সাই পল্লবী জানান, ‘রামায়ণ’-এর শুটিং শেষ করে তিনি বোন পূজার বিয়ের কেনাকাটা করতে বের হতেন। দোকানে গিয়ে বিয়ের বিভিন্ন পোশাক ও লেহঙ্গা দেখার পাশাপাশি নিজেও সেগুলো পরে দেখতেন। আর এতেই তৈরি হয় ভুল বোঝাবুঝি। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষও ভাবতে শুরু করেন, তিনি হয়তো নিজের বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। সেখান থেকেই তাঁর গোপনে বিয়ে করার গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে পরে তাঁকে আড়ালে পোশাক পরখ করতে হতো।

অনুষ্ঠানে বোন পূজার বিয়ের স্মৃতিও তুলে ধরেন সাই পল্লবী। পূজা অস্ট্রেলিয়ায় থাকায় বিয়ের মাত্র ১০ দিন আগে ভারতে ফিরতে পেরেছিলেন। ফলে বিয়ের আয়োজনের প্রায় সব দায়িত্বই সামলাতে হয়েছিল অভিনেত্রীকে।

বিয়ের সাজসজ্জা থেকে শুরু করে শাড়ি কেনাকাটা এবং পারিবারিক নানা বিষয় সামলানো—সবকিছুতেই বোনের পাশে ছিলেন সাই পল্লবী। অনুষ্ঠানে পূজার একটি ধারণকৃত ভিডিও বার্তাও দেখানো হয়। বোনকে বিদায় জানানোর মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। টক শোতেও সেই স্মৃতি মনে করে তাঁর আবেগ প্রকাশ পায়।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা।

বিস্তারিত......
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......


বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে এক বড় পরিবর্তন। বিয়ের প্রস্তুতি এবং দক্ষিণী একাধিক সিনেমার ব্যস্ততার কারণে অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিস্তারিত......