বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী
বিনোদন

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ এ ০৫:১০ PM13 বার পঠিত
নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে। শুধু তাই নয়, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল। ছবির গল্প থেকে শুরু করে শুটিংয়ের পরিবেশ-কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনতেই নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সাক্ষাৎকারে রাধিকা বলেন, একটি তেলুগু ছবিতে তার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। বিষয়টি তার কাছে ভীষণ অস্বস্তিকর ছিল। ছবিটির কোনো কিছুই ভালো লাগেনি বলে জানান তিনি।

অভিনেত্রী বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’ছবির গল্পের পাশাপাশি সহশিল্পীর বয়সের ব্যবধান নিয়েও আপত্তি ছিল রাধিকার। তার অভিযোগ, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে। পুরো কাজের পরিবেশে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব ছিল বলেও মন্তব্য করেন অভিনেত্রী। তার মতে, এমন পরিস্থিতিতে কাজ করাটাই ছিল সবচেয়ে কঠিন অভিজ্ঞতা।

যদিও সাক্ষাৎকারে ছবিটির নাম সরাসরি উল্লেখ করেননি রাধিকা। তবে তার বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ ছবির কথাই বলেছেন তিনি। ওই ছবিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা।

এদিকে অভিনেত্রীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া। বালকৃষ্ণের অনুরাগীদের একাংশ তার সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ছবির চিত্রনাট্য কিংবা নায়কের বয়স নিয়ে আপত্তি থাকলে ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই বিষয়টি জানানো উচিত ছিল। অন্যদিকে আরেকজন রাধিকার বক্তব্যের সমালোচনা করে তার আগের কাজের প্রসঙ্গ টেনেছেন। আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের বিষয়টি উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, সেখানেও তো দুই অভিনয়শিল্পীর বয়সের ব্যবধান ছিল।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

অবশেষে দেশ থেকে বহিষ্কারের আদেশ থেকে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান।



জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......
নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তার প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।

বিস্তারিত......


গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী।

বিস্তারিত......