বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী!
বিনোদন

শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী!

দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে শাকিব খানের নায়িকা হয়েছেন দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনয়শিল্পী। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর নাম।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ এ ০৫:১৬ PM14 বার পঠিত
শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন পাকিস্তানের কিনজা হাশমী!
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে শাকিব খানের নায়িকা হয়েছেন দেশ-বিদেশের ৭০ জনের বেশি অভিনয়শিল্পী। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীর নাম। শাকিবের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে পরিচালক কিংবা তাদের টিম এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ঘোষণার আগেই নতুন নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এরপর থেকেই সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম সামনে এসেছিল। তাদের মধ্যে ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাদের কেউ নন, শাকিবের নতুন নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী।

এরই মধ্যে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে। নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এখনই তার পরিচয় প্রকাশ করতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এ কারণেই ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের সঙ্গে দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত।

তবে আড়ালেই রাখা হয়েছে তার মুখ। পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। শুরু থেকেই টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে তার। পাকিস্তানের বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এবার বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে তা হবে তার ক্যারিয়ারের নতুন অধ্যায়। শাকিব খানের বিপরীতে বিদেশি অভিনয়শিল্পীর অভিনয় অবশ্য নতুন নয়। এর আগে তার নায়িকা হয়েছেন কলকাতার শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, দর্শনা বণিক ও মিমি চক্রবর্তী। এ ছাড়া বলিউডের সৌনাল চৌহানসহ বিভিন্ন দেশের অভিনয়শিল্পীর সঙ্গেও পর্দা ভাগ করেছেন তিনি।

শাকিব খান ও হিমেল আশরাফ জুটির আগের দুই সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। ছবিটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। অন্যদিকে এই জুটির দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনয়শিল্পী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে নেওয়ার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতাই বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা। জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী, শুটিং শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

অবশেষে দেশ থেকে বহিষ্কারের আদেশ থেকে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান।



জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......
নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তার প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।

বিস্তারিত......


গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী।

বিস্তারিত......