বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪
আন্তর্জাতিক

দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪

ভারতের রাজধানী দিল্লির মঙ্গোলপুরী শিল্প এলাকার একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৮ AM43 বার পঠিত
দিল্লিতে জুতার কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৪
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির মঙ্গোলপুরী শিল্প এলাকার একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। খবর এনডিটিভির শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মঙ্গোলপুরী শিল্প এলাকার ফেজ-১-এ অবস্থিত কারখানাটিতে এ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি দমকল গাড়ি কাজ করে। এ সময় কারখানার ভেতর থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁদের দ্রুত মঙ্গোলপুরীর সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, রাত ৯টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা (এডিও) পরস কুমার জানান, কারখানাটির বেসমেন্টে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তবে দমকলকর্মীরা আগুন বেসমেন্টের মধ্যেই সীমাবদ্ধ রাখতে সক্ষম হন। ফলে তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।

তিনি বলেন, প্রচণ্ড ধোঁয়ার কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। কারখানার তৃতীয় তলার সিঁড়ি থেকে একজনকে এবং চতুর্থ তলা থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে শীতলীকরণ প্রক্রিয়া চলছে। এদিকে, আউটার ডিস্ট্রিক্টের ডিসিপি বিক্রম সিং জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিককে তলব করেছে পুলিশ। ঘটনার সময় কারখানায় কতজন শ্রমিক উপস্থিত ছিলেন, তা নিশ্চিত করতে ঠিকাদার ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাতের পর ধোঁয়া ও আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের ওপরের তলাগুলোতে প্রচুর ধোঁয়া জমে যায়।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ

ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ

দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে দেশটির উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।



হ্যালোইনের রাতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুকধারীদের গুলিতে নিহত ২৪, আহত ৯৪

হ্যালোইনের রাতে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুকধারীদের গুলিতে নিহত ২৪, আহত ৯৪

উৎসবের আমেজ নিমেষেই মুছে গিয়ে নেমে এলো শোক ও আতঙ্কের ছায়া। যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উদযাপনের রাতে এক অভূতপূর্ব বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকার ঘনিয়ে আসতেই ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় তাণ্ডবলীলা।

বিস্তারিত......
পম্পেইয়ে দুই হাজার বছর আগের আলমারিতে শিশুর হার ও সুগন্ধির বোতল

পম্পেইয়ে দুই হাজার বছর আগের আলমারিতে শিশুর হার ও সুগন্ধির বোতল

ইতালির প্রাচীন রোমান নগরী পম্পেইয়ের একটি বাড়িতে প্রায় দুই হাজার বছর ধরে চাপা পড়ে থাকা কাঠের আলমারি থেকে শিশুর হার, সুগন্ধির বোতল ও মুদ্রাসহ নানা জিনিস পাওয়া গেছে।

বিস্তারিত......

ইরানে হামলা চালাতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইরানে হামলা চালাতে ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিস্তারিত......


কূটনৈতিক তৎপরতা : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

কূটনৈতিক তৎপরতা : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার প্রভাবে বিশ্ববাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

বিস্তারিত......