শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/ফিজিতে প্রতি ৬০ জনে একজন এইচআইভিতে আক্রান্ত, ‘জরুরি অবস্থা’ ঘোষণা
আন্তর্জাতিক

ফিজিতে প্রতি ৬০ জনে একজন এইচআইভিতে আক্রান্ত, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

ইচআইভি সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৫ AM40 বার পঠিত
ফিজিতে প্রতি ৬০ জনে একজন এইচআইভিতে আক্রান্ত, ‘জরুরি অবস্থা’ ঘোষণা
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

এইচআইভি সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজি। একই সঙ্গে এইচআইভি পরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধমূলক সেবার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রী আন্তোনিও লালাবালাভু জানিয়েছেন, ২০২৫ সালেই ফিজিতে নতুন করে ২ হাজার ১৬ জনের এইচআইভি শনাক্ত হয়েছে। দেশটির জনসংখ্যা ১০ লাখেরও কম। বর্তমানে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এইচআইভি নিয়ে বসবাস করছেন। পাঁচ বছর আগে এ হার ছিল প্রতি ১৬৭ জনে একজন। এ ছাড়া এইচআইভি-সম্পর্কিত জটিলতায় শিশুমৃত্যুও বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে, মাদক ব্যবহার বৃদ্ধি, অনিরাপদ যৌনসম্পর্ক, একই সুচ একাধিক ব্যক্তির ব্যবহার এবং ‘ব্লুটুথিং’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ মাদক গ্রহণের প্রবণতা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।‘ব্লুটুথিং’ বা ‘হটস্পটিং’ হলো এমন একটি ঝুঁকিপূর্ণ পদ্ধতি, যেখানে মাদক গ্রহণকারীরা ইতোমধ্যে মাদকাসক্ত ব্যক্তির রক্ত ইনজেকশনের মাধ্যমে নিজেদের শরীরে নেয়। একই সুচ ব্যবহারের কারণে এতে এইচআইভিসহ রক্তবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে। ফিজিতে সুচ সহজলভ্য না হওয়ায় একাধিক ব্যক্তি একটি সুচ ভাগাভাগি করেও মাদক গ্রহণ করছে।

সংক্রমণ মোকাবিলায় সরকার সুচ ও সিরিঞ্জ সরবরাহ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রয়োজনীয় সুচ ও সিরিঞ্জের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন সংশোধনের প্রস্তাব সংসদে তোলা হবে। এইচআইভি আক্রান্তদের পরীক্ষা করানোর আহ্বান জানিয়ে লালাবালাভু বলেন, ‘এইচআইভি আক্রান্ত হওয়ার কারণে কারও লজ্জিত, হুমকির মুখে বা বঞ্চিত হওয়া উচিত নয়। সামাজিক কলঙ্ক মানুষকে সেই সেবা থেকে দূরে সরিয়ে দেয়, যা তাদের সহায়তা করতে পারে।’

জাতিসংঘের এইচআইভি ও এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফিজিতে এইচআইভি নিয়ে বসবাসকারী প্রায় ৯ হাজার ১০০ মানুষের মধ্যে মাত্র ৩৯ শতাংশ নিজেদের এইচআইভি সংক্রমণের বিষয়টি জানতেন। আর চিকিৎসা নিচ্ছিলেন মাত্র ২২ শতাংশ। বিশ্বব্যাপী এইচআইভি আক্রান্তদের মধ্যে চিকিৎসা গ্রহণের হার ৭৮ শতাংশ।

ফিজির জাতীয় এইচআইভি মোকাবিলা টাস্কফোর্সের প্রধান জেসন মিচেল মনে করেন, দেশটিকে এই মহামারি নিয়ন্ত্রণে আনতে পাঁচ বছরেরও বেশি সময় লাগতে পারে। তিনি বলেন, এটি দীর্ঘমেয়াদি কর্মসূচি। এইচআইভি সংক্রমণ বৃদ্ধির কারণে ফিজির স্বাস্থ্যসেবাব্যবস্থার ওপরও চাপ বাড়ছে বলে জানান মিচেল। চিকিৎসা নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও অনেকে হাসপাতালে ভর্তি হওয়ায় এবং বহির্বিভাগে সেবা নিতে আসায় স্বাস্থ্যসেবায় অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

এদিকে ফিজির জরুরি অবস্থা ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউএনএইডস। সংস্থাটির নির্বাহী পরিচালক উইনি বিয়ানিমা বলেছেন, এ ঘোষণা সরকার ও সমাজের সব পর্যায়ে আরও জোরালোভাবে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছে। একই সঙ্গে এটি বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে যে এইডস এখনো শেষ হয়ে যায়নি এবং এইচআইভি মহামারির পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে।

সূত্র: বিবিসি

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......


মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

বিস্তারিত......