বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/তথ্যপ্রযুক্তি/ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন
তথ্যপ্রযুক্তি

ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ রক্ষা থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, ব্যক্তিগত ছবি, জরুরি নথি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট—সবকিছুই থাকে এ ছোট্ট ডিভাইসের ভেতরে।

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৮ AM37 বার পঠিত
ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ রক্ষা থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, ব্যক্তিগত ছবি, জরুরি নথি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট—সবকিছুই থাকে এ ছোট্ট ডিভাইসের ভেতরে। ফলে হঠাৎ করে ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে কেবল আর্থিক ক্ষতিই হয় না, বরং বড় ধরনের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি হয়। ফোন হারানোর পর দ্রুত ও সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করলে অনেক বড় বিপদ থেকে মুক্ত থাকা সম্ভব:

১. সিম কার্ড ব্লক করুন ফোন হারানোর খবর নিশ্চিত হতেই মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিম কার্ডটি সাময়িকভাবে নিষ্ক্রিয় (ব্লক) করে দিন। এতে অপরাধীরা আপনার নম্বর ব্যবহার করে বিকাশ, নগদ বা ব্যাংকিং অ্যাপের ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) হাতিয়ে নিতে পারবে না।

২. ফোনটি দূর থেকেই ট্র্যাক বা লক করুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ (Find My Device) এবং আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের ‘ফাইন্ড মাই’ (Find My) পোর্টালে অন্য কোনো ফোন বা কম্পিউটার থেকে প্রবেশ করুন। এর মাধ্যমে ফোনের সর্বশেষ অবস্থান দেখার পাশাপাশি দূর থেকেই ফোনে রিং বাজানো, পাসকোড দিয়ে লক করা কিংবা ভেতরের সমস্ত ব্যক্তিগত তথ্য মুছে (Erase Data) ফেলা সম্ভব।

৩. সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ব্যাংকিং অ্যাপগুলোতে অন্য কোনো ডিজিটাল ডিভাইস থেকে সাইন-ইন করে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করুন। একই সঙ্গে হারিয়ে যাওয়া ফোনটিকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর ‘অ্যাকটিভ সেশন’ বা পরিচিত ডিভাইসের তালিকা থেকে সরিয়ে (Remove) দিন।

৪. থানায় জিডি করুন ফোন উদ্ধারের সম্ভাবনা বাড়াতে এবং চুরি যাওয়া ফোনটি দিয়ে পরবর্তীতে কোনো অপকর্ম হলে আইনি দায় থেকে মুক্ত থাকতে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন। জিডিতে অবশ্যই আপনার ফোনের ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বর উল্লেখ করতে হবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মহাকাশে মানুষের বসবাস সহজ করতে নতুন প্রযুক্তির পরীক্ষা

মহাকাশে মানুষের বসবাস সহজ করতে নতুন প্রযুক্তির পরীক্ষা

মহাকাশে মানুষের বসবাসের উপযোগী ঘর তৈরিতে নতুন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তারা এমন চুম্বকযুক্ত টাইলস তৈরি করেছেন, যেগুলো মহাকাশে পৌঁছে নিজে থেকেই একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে নির্দিষ্ট কাঠামো তৈরি করতে পারবে।



সাইবার অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

সাইবার অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব স্থাপন, বিশেষায়িত প্রশিক্ষণ এবং স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।

বিস্তারিত......
পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি'তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ত্রুটি দুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালাতে এবং গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পেতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বিস্তারিত......

মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত

মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত

নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলে এমন একটি পাথরের নমুনা সংগ্রহ করেছে, যা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ দিতে পারে। তবে অতিরিক্ত ব্যয় ও জটিলতার কারণে নমুনাটি পৃথিবীতে ফেরানোর মূল প্রকল্প বাতিল হয়ে যাওয়ায়, এই প্রাণরহস্য উন্মোচনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

বিস্তারিত......


যে চুক্তির জালে অন্যদের আটকে রাখতেন, এবার তাতেই ফাঁসলেন ওরাকলের এলিসন?

যে চুক্তির জালে অন্যদের আটকে রাখতেন, এবার তাতেই ফাঁসলেন ওরাকলের এলিসন?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল বিনিয়োগের কৌশল কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের জন্য? প্রায় ৩০০ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি চুক্তি, বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং ঋণ পরিশোধের চাপের মধ্যে প্রশ্নটি ক্রমেই জোরালো হচ্ছে।

বিস্তারিত......