বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/তথ্যপ্রযুক্তি/মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত
তথ্যপ্রযুক্তি

মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত

নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলে এমন একটি পাথরের নমুনা সংগ্রহ করেছে, যা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ দিতে পারে। তবে অতিরিক্ত ব্যয় ও জটিলতার কারণে নমুনাটি পৃথিবীতে ফেরানোর মূল প্রকল্প বাতিল হয়ে যাওয়ায়, এই প্রাণরহস্য উন্মোচনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৬ AM38 বার পঠিত
মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলে এমন একটি পাথরের নমুনা সংগ্রহ করেছে, যা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ দিতে পারে। তবে অতিরিক্ত ব্যয় ও জটিলতার কারণে নমুনাটি পৃথিবীতে ফেরানোর মূল প্রকল্প বাতিল হয়ে যাওয়ায়, এই প্রাণরহস্য উন্মোচনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। গত জুলাইয়ে জেজেরো গহ্বরের নেরেতভা ভ্যালিস উপত্যকা থেকে চকখণ্ডের আকারের পাথরের নমুনাটি সংগ্রহ করা হয়। ‘স্যাফায়ার ক্যানিয়ন’ নামের এই পাথরটিতে চিতাবাঘের গায়ের মতো ছোট ছোট দাগ রয়েছে। পৃথিবীতে অণুজীব জৈব পদার্থ ভাঙলে ঠিক এমন দাগ তৈরি হয়। তবে মঙ্গলের দাগগুলো কোনো রাসায়নিক বা ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে কি না, তা পরীক্ষা করা জরুরি।

বিজ্ঞানী দলের মতে, মঙ্গলে থাকা রোভারের সাধারণ যন্ত্রপাতি দিয়ে এই চূড়ান্ত বিশ্লেষণ সম্ভব নয়। নিশ্চিত উত্তর পেতে নমুনাটি পৃথিবীতে এনে উন্নত ল্যাবরেটরিতে পরীক্ষা করা প্রয়োজন। নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ ‘মার্স স্যাম্পল রিটার্ন’ প্রকল্পের মাধ্যমে এটি পৃথিবীতে আনার কথা ছিল। কিন্তু এর সম্ভাব্য ব্যয় সর্বোচ্চ ১১ বিলিয়ন (১ হাজার ১০০ কোটি) ডলারে পৌঁছায় এবং সময় পিছিয়ে ২০৪০ সাল নির্ধারণ করা হয়। ফলে আড়াই বিলিয়ন ডলার খরচের পরই প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়। নাসা জানিয়েছে, বর্তমানে কম খরচের বাণিজ্যিক বিকল্প খতিয়ে দেখা হচ্ছে, তবে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।

নাসার বিকল্প পথ অস্পষ্ট হলেও, চীন ২০৩১ সালের মধ্যে মঙ্গলের নিজস্ব নমুনা পৃথিবীতে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে। এ ছাড়া মহাকাশযান নির্মাতা লকহিড মার্টিনও ৩ বিলিয়ন ডলারের কম খরচে ২০৩৭ সালের মধ্যে কিছু নমুনা ফেরানোর প্রস্তাব দিয়েছে, যা এখনো অনুমোদন পায়নি। বিজ্ঞানীরা বলছেন, এই নুমনায় প্রাণের চিহ্ন না মিললেও এটি থেকে মহাকাশ গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মঙ্গলের পরিবেশে প্রাণ কেন জন্মায়নি বা দাগগুলো ঠিক কীভাবে তৈরি হয়েছে, তা বুঝতে এই পাথরটি বড় ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মহাকাশে মানুষের বসবাস সহজ করতে নতুন প্রযুক্তির পরীক্ষা

মহাকাশে মানুষের বসবাস সহজ করতে নতুন প্রযুক্তির পরীক্ষা

মহাকাশে মানুষের বসবাসের উপযোগী ঘর তৈরিতে নতুন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তারা এমন চুম্বকযুক্ত টাইলস তৈরি করেছেন, যেগুলো মহাকাশে পৌঁছে নিজে থেকেই একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে নির্দিষ্ট কাঠামো তৈরি করতে পারবে।



সাইবার অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

সাইবার অপরাধ মোকাবিলায় প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব স্থাপন, বিশেষায়িত প্রশিক্ষণ এবং স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।

বিস্তারিত......
পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি'তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ত্রুটি দুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালাতে এবং গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পেতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বিস্তারিত......

ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন

ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ রক্ষা থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, ব্যক্তিগত ছবি, জরুরি নথি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট—সবকিছুই থাকে এ ছোট্ট ডিভাইসের ভেতরে।

বিস্তারিত......


যে চুক্তির জালে অন্যদের আটকে রাখতেন, এবার তাতেই ফাঁসলেন ওরাকলের এলিসন?

যে চুক্তির জালে অন্যদের আটকে রাখতেন, এবার তাতেই ফাঁসলেন ওরাকলের এলিসন?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল বিনিয়োগের কৌশল কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের জন্য? প্রায় ৩০০ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি চুক্তি, বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং ঋণ পরিশোধের চাপের মধ্যে প্রশ্নটি ক্রমেই জোরালো হচ্ছে।

বিস্তারিত......