শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান- রাশিয়ায় কঠোর নিষেধাজ্ঞার বিল পাস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান- রাশিয়ায় কঠোর নিষেধাজ্ঞার বিল পাস

ইরান ও রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের লক্ষ্যে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:২৪ AM50 বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান- রাশিয়ায় কঠোর নিষেধাজ্ঞার বিল পাস
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের লক্ষ্যে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা এই বিলটির পক্ষে ২৬২ এবং বিপক্ষে ১৫৯ ভোট পড়ে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটির আনুষ্ঠানিক নাম ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’। এই বিলের মূল লক্ষ্য ইরান ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। বিলটি উত্থাপন করেছিলেন গ্রাহাম নিজেই।

এর আগে, গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর এটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

বিলটির আওতায় ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষরিত ইরান স্যাংশনস অ্যাক্ট-এর মেয়াদও বাড়ানো হয়েছে। আইনটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও নতুন ব্যবস্থায় তা আরও পাঁচ বছর কার্যকর থাকবে। ভোটাভুটিতে ডেমোক্র্যাট দলের কয়েক ডজন প্রতিনিধি নিজ দলের অবস্থান থেকে সরে এসে অধিকাংশ রিপাবলিকান সদস্যের সঙ্গে বিলটির পক্ষে ভোট দেন।

তথ্যসূত্র : আল-জাজিরা

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......


মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

বিস্তারিত......