শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/হুতিদের নিয়ন্ত্রণে চীনের সহায়তা চায় সৌদি আরব
আন্তর্জাতিক

হুতিদের নিয়ন্ত্রণে চীনের সহায়তা চায় সৌদি আরব

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানের সহায়তা চেয়েছে চীন।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৫ AM39 বার পঠিত
হুতিদের নিয়ন্ত্রণে চীনের সহায়তা চায় সৌদি আরব
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানের সহায়তা চেয়েছে চীন। গত এক সপ্তাহে হুথিদের সামরিক তৎপরতা জোরদার হওয়ার পর সৌদি আরব চীনের দ্বারস্থ হয়। সংশ্লিষ্ট তিন ইরানি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর দাবি, লোহিত সাগরের উপকূল ও বাব আল-মান্দেব প্রণালির আশপাশে হুতিদের দ্রুত অগ্রগতির পর চীনের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব। এতে সৌদির তেল রপ্তানি ও নৌযান চলাচল আরো ঝুঁকির মুখে পড়েছে।

এ বিষয়ে সূত্রগুলো জানিয়েছে, চীন প্রকাশ্যে সংযম, সংলাপ এবং নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপনের আহ্বান জানালেও ব্যক্তিগত পর্যায়ে ইরানকে আরো স্পষ্ট বার্তা দিয়েছে। বেইজিং চায়, হুতিদের ওপর ইরানের প্রভাব কাজে লাগিয়ে সংঘাত যাতে আরো ছড়িয়ে না পড়ে, বিশেষ করে চীনের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোতে। তবে কিভাবে এ বার্তা দেওয়া হয়েছে বা বুধবার চীনে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্রগুলোর ভাষ্য, তেহরানের পক্ষ থেকে এর জবাবে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করতে হলে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে হবে। চীনও ইরানকে অর্থনৈতিক চাপ দেওয়ার কোনো হুমকি দেয়নি বলে সূত্রগুলোর দাবি। রয়টার্সের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগরে আরো ছড়িয়ে পড়ুক—এটি চীন চায় না। দেশটির মতে, ক্রমবর্ধমান অস্থিতিশীলতা কোনো পক্ষের স্বার্থেই নয়।

সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে চীন বলেছে, মানুষের জীবন-জীবিকার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা করা উচিত নয়। পরিস্থিতি আরো জটিল করে এমন কর্মকাণ্ড বন্ধ করে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও জানিয়েছে বেইজিং।

সূত্র: রয়টার্স

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......


মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

বিস্তারিত......