শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায় : ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায় : ট্রাম্প

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তেলের দাম বাড়লেও তা মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:০৬ AM8 বার পঠিত
ইরানকে ঠেকাতে তেলের বাড়তি দাম মেনে নেওয়া যায় : ট্রাম্প
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতি ডেস্ক

ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য তেলের দাম বাড়লেও তা মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি। সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘মানুষের কাছে যদি কম দামে জ্বালানি পাওয়া আর ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো—এই দুটির মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে অধিকাংশ মানুষ ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার পক্ষেই ভোট দেবেন।’তিনি বলেন, ‘মানুষ চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। আর আপনারা জানেন, তারা তা পাবে না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবেই এগিয়ে আছে এবং যুদ্ধ শিগগিরই শেষ হবে। যদিও এর একদিন আগেই ট্রাম্প বলেছিলেন, ইরানকে “সম্পূর্ণ ধ্বংস” করার বিষয়টি তিনি বিবেচনা করছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শেষ হলে পেট্রোলের দামও সংঘাত শুরুর আগের পর্যায়ে নেমে আসবে।

সূত্র: মিডল ইস্ট আই

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......
ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগে হোয়াইট হাউস থেকে তিনটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত......


বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

বিস্তারিত......