বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/কূটনৈতিক তৎপরতা : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক

কূটনৈতিক তৎপরতা : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার প্রভাবে বিশ্ববাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:৩০ AM61 বার পঠিত
কূটনৈতিক তৎপরতা : বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হওয়ার প্রভাবে বিশ্ববাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এরই ধারাবাহিকতায় সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৯২ ডলারে নেমে আসে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়ায় ১০২ দশমিক ৩৪ ডলারে।

পরবর্তী হালনাগাদ তথ্যে দরপতনের পরিমাণ আরও বাড়তে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ১৫ ডলারে নেমে আসে। অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম কমে ২ দশমিক ৩ শতাংশ, ব্যারেলপ্রতি দাঁড়ায় ১০১ দশমিক ৭৩ ডলারে। অবশ্য এর আগে অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছিল।

দাম কমার নেপথ্যে কূটনৈতিক আলোচনা বিশ্লেষকদের মতে, তেলের বাজারে সাম্প্রতিক দরপতনের অন্যতম কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে চলমান কূটনৈতিক উদ্যোগ। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান ও কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। টানা তৃতীয় দিনের মতো চলা এই আলোচনায় যুদ্ধ বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি। পারস্য উপসাগরে তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ফলে সংঘাত নতুন করে তীব্র হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা।

দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। বিপরীতে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কমে ৮০ ডলারের দিকে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাকস।

তথ্যসূত্র: রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস ও সৌদি প্রেস এজেন্সি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরের দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছিল।

বিস্তারিত......
সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

জলবায়ু আন্দোলনকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখকে (এইচআইএএল) ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিস্তারিত......

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

ব্রেন্ট ক্রুডের গড় দাম আগামী ডিসেম্বরে ১০৫ ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

বিস্তারিত......


রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দিলে রাশিয়ার তেল শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাব দেন।

বিস্তারিত......