বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বোটমস। আটলান্টার সাবেক এই মেয়র তার প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ার রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ এ ০৫:১৭ PM17 বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর কেইশা ল্যান্স বোটমস
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বোটমস। আটলান্টার সাবেক এই মেয়র তার প্রতিদ্বন্দ্বী বিলিয়নিয়ার রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে রিক জ্যাকসন তার ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ খরচ করেছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কেইশা ল্যান্স বোটমসের এই জয়ে বড় ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন। আগাম ভোটাভুটির সময় থেকেই তারা বিশাল সংখ্যায় উপস্থিত হয়ে ভোট দেন।

নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রতিপক্ষদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোটমসকে। রিপাবলিকানরা প্রচার চালানোর চেষ্টা করেছিল যে, কেইশা যখন আটলান্টার মেয়র ছিলেন, তখন শহরটিতে অপরাধ অনেক বেড়ে গিয়েছিল এবং পরিস্থিতির অবনতি হয়েছিল। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বোটমস বলেন, আটলান্টাকে একটি বড় বাজে জায়গা হিসেবে তুলে ধরার এই কৌশলটি বহু পুরোনো।

বোটমসের এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ার ডেমোক্র্যাটরা কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের পদে মনোনয়ন দিল। এর আগে ২০১৮ এবং ২০২২ সালের নির্বাচনে স্টেসি আব্রামস রিপাবলিকান প্রার্থী কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। সংবিধিবদ্ধ মেয়াদের সীমা শেষ হওয়ায় আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন ব্রায়ান কেম্প।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরের দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

জলবায়ু আন্দোলনকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখকে (এইচআইএএল) ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিস্তারিত......
অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

ব্রেন্ট ক্রুডের গড় দাম আগামী ডিসেম্বরে ১০৫ ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

বিস্তারিত......

ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ

ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ

দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে দ্বীপটিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে দেশটির উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

বিস্তারিত......


মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ঝুঁকি প্রবল

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ঝুঁকি প্রবল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর আবারও মার্কিন হামলার ঝুঁকি অত্যন্ত বাস্তব হয়ে দেখা দিয়েছে। এই অবস্থায় তেহরানও পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

বিস্তারিত......