বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/প্রেসবিজ্ঞপ্তি/নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম
প্রেসবিজ্ঞপ্তি

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম

বিশিষ্ট অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ এ ০২:৪০ PM26 বার পঠিত
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

বিশিষ্ট অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০২৬ সালের অক্টোবর থেকে তার এ দায়িত্ব কার্যকর হয়েছে। নলেজ হাব ইনস্টিটিউট (কেএইচআই) একটি গবেষণা ও নীতি বাস্তবায়নভিত্তিক প্রতিষ্ঠান, যা পরিচ্ছন্ন জ্বালানি, সামষ্টিক অর্থনীতি ও সরকারি অর্থ ব্যবস্থাপনা, অর্থায়ন ও ব্যাংকিং এবং কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করছে।

দায়িত্ব গ্রহণের আগে ড. মোয়াজ্জেম সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও শিল্প উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, জ্বালানি রূপান্তর, সামাজিক সুরক্ষা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি কাজ করেছেন।

ড. মোয়াজ্জেম কিয়োটো বিশ্ববিদ্যালয় থেকে এরিয়া স্টাডিজে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি হিসেবে তিনি প্রতিষ্ঠানের কৌশলগত অগ্রাধিকার, গবেষণা কার্যক্রম, অংশীদারিত্ব ও জনসম্পৃক্ততা তদারক করবেন। তার নেতৃত্বে গবেষণা, নীতি সংলাপ, জ্ঞান বিস্তার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্যাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।



কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং সম্পন্ন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং সম্পন্ন

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরবাসীর জীবন রক্ষায় বৃহস্পতিবার দুপুরে পিপলস্ ইন্সুরেন্স পিএলসি সভাকক্ষে বোট অ্যাম্বুলেন্স প্রজেক্টের সাইনিং অনুষ্ঠানের আয়োজন করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

বিস্তারিত......
ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি

ক্যাফে থেকে গলির টং—দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে কফি

ক্যাফে থেকে গলির টং—কফি এখন আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। একসময় দেশে অতিথি আপ্যায়ন বা আড্ডার প্রধান অনুষঙ্গ বলতে কেবলই ছিল এক কাপ ‘চা’।

বিস্তারিত......

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৭ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইউনিলিভার

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৭ কোটি ৫৯ লাখ টাকা দিলো ইউনিলিভার

দেশের শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মোট ৭ কোটি ৫৯ লাখ ২৬ হাজার ৮৯৩ টাকা প্রদান করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)।

বিস্তারিত......