বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/পম্পেইয়ে দুই হাজার বছর আগের আলমারিতে শিশুর হার ও সুগন্ধির বোতল
আন্তর্জাতিক

পম্পেইয়ে দুই হাজার বছর আগের আলমারিতে শিশুর হার ও সুগন্ধির বোতল

ইতালির প্রাচীন রোমান নগরী পম্পেইয়ের একটি বাড়িতে প্রায় দুই হাজার বছর ধরে চাপা পড়ে থাকা কাঠের আলমারি থেকে শিশুর হার, সুগন্ধির বোতল ও মুদ্রাসহ নানা জিনিস পাওয়া গেছে।

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:১৫ AM40 বার পঠিত
পম্পেইয়ে দুই হাজার বছর আগের আলমারিতে শিশুর হার ও সুগন্ধির বোতল
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

ইতালির প্রাচীন রোমান নগরী পম্পেইয়ের একটি বাড়িতে প্রায় দুই হাজার বছর ধরে চাপা পড়ে থাকা কাঠের আলমারি থেকে শিশুর হার, সুগন্ধির বোতল ও মুদ্রাসহ নানা জিনিস পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকদের এই আবিষ্কারে ৭৯ খ্রিষ্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হওয়ার আগের নগরজীবনের কিছু চিত্র উঠে এসেছে। পম্পেইয়ের একসময়ের ব্যস্ত সড়ক ভিয়া দেল্লাবোন্দানজার একটি বাড়ির ঘরে আলমারিটি পাওয়া যায়। এর ভেতরে ছিল চিমটা, কাচের ছোট সুগন্ধির বোতল, ধূপদানি ও ব্রোঞ্জের লণ্ঠন। ব্যক্তিগত ব্যবহার্য এসব জিনিসের পাশাপাশি রান্নার হাঁড়িও উদ্ধার করা হয়েছে।

সবচেয়ে কৌতূহল জাগিয়েছে একটি হার। এতে বিভিন্ন উপাদানে তৈরি ২০টির বেশি ছোট ঝুলন্ত অলংকার রয়েছে। কয়েকটিতে বেস ও মারকিউরিসহ বিভিন্ন দেবতার প্রতিকৃতি আছে।‘ক্রেপুন্ডিয়া’ নামে পরিচিত এ ধরনের হার সাধারণত শিশুরা পরত। অলংকারগুলোর শব্দ শুনে মা-বাবা সন্তান কোথায় আছে বুঝতে পারতেন। শিশুর পরিচয় শনাক্ত করতেও হারটি কাজে আসতে পারত।

পম্পেই প্রত্নতাত্ত্বিক উদ্যানের পরিচালক গ্যাব্রিয়েল জুখট্রিগেল বলেন, এই হারের বিশেষ ভূমিকা ছিল। দূরে থাকা মা-বাবার স্মৃতিও বহন করত এটি। ভূমধ্যসাগরীয় অঞ্চলে মানুষ প্রায়ই স্থানান্তরিত হতো এবং সঙ্গে ব্যক্তিগত জিনিসপত্র রাখত।

আলমারিতে ৩৮টি ব্রোঞ্জের মুদ্রা এবং সিসার বাটখারাসহ একটি কাঠের বাক্সও পাওয়া গেছে। এগুলো থেকে ধারণা করা হচ্ছে, বাড়ির কোনো বাসিন্দা ব্যবসা করতেন। জুখট্রিগেলের মতে, টাকা ও ব্যক্তিগত জিনিস ফেলে যাওয়ার বিষয়টি অগ্ন্যুৎপাতের সময় তাড়াহুড়ো করে পালানোর ইঙ্গিত দিতে পারে।

বাড়ির সংরক্ষণকক্ষে রাখা অ্যাম্ফোরা নামের একটি পাত্রের ভেতর দুটি ইঁদুরের খণ্ডিত কঙ্কালও মিলেছে। পুরোনো শিলালিপির সূত্রে বাড়িটিকে আগে কর্নেলিয়াস ম্যাক্সিমাস নামের এক ব্যক্তির সঙ্গে যুক্ত করা হয়েছিল। শিলালিপিগুলো এখন আর দৃশ্যমান নেই। বাড়িটির সামনের অংশ প্রথম খনন করা হয় ১৯১২ সালে। বৃহত্তর সংরক্ষণ প্রকল্পের অংশ হিসেবে এখন কয়েকটি ঘরে কাজ চলছে। পাশাপাশি পম্পেইয়ের উপকণ্ঠে ‘ভিলা অব দ্য মিস্টেরিজ’-এর পরিচারকদের আবাসস্থলেও খনন চলছে। সেখানে সাধারণ কর্মীদের জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানার আশা করছেন গবেষকেরা।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরের দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছিল।

বিস্তারিত......
সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

জলবায়ু আন্দোলনকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখকে (এইচআইএএল) ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিস্তারিত......

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

ব্রেন্ট ক্রুডের গড় দাম আগামী ডিসেম্বরে ১০৫ ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

বিস্তারিত......


রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দিলে রাশিয়ার তেল শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাব দেন।

বিস্তারিত......