বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
আন্তর্জাতিক

পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বর্তমান স্পিকার আমির ওহানাকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক দলগুলো। এই শিবিরে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৬ AM40 বার পঠিত
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বর্তমান স্পিকার আমির ওহানাকে পদ থেকে সরানোর পরিকল্পনা করছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধী রাজনৈতিক দলগুলো। এই শিবিরে ইসরায়েলের আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে সমঝোতাও হয়েছে। আগামী মাসে নতুন নেসেটের কার্যক্রম শুরুর পরপরই এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টাইমস অব ইসরায়েল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার চ্যানেল ১২-এর একটি অনুষ্ঠানে বিরোধী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়ার গোলান বলেন, নেসেটের সদস্যদের শপথ গ্রহণের পর ‘আমরা প্রথমেই যা করব’, তা হলো নতুন স্পিকার নিয়োগ। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধানদের নিয়োগ দেওয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, বিরোধীদের ‘চেঞ্জ ব্লক’ নামে পরিচিত জোটে রয়েছে ইয়াশার, বি’ইয়াচাদ, দ্য ডেমোক্র্যাটস ও ইসরাইল বেইতেনু। এ জোটের সঙ্গে যুক্ত হয়েছে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট ও রা’আম। সব মিলিয়ে ১২০ সদস্যের নেসেটে তাদের আসনসংখ্যা ৬৭। ফলে বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগ দেওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে। চ্যানেল ১২-এর রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি শুক্রবার জানিয়েছেন, ওহানাকে সরানোর বিষয়ে বিরোধী দলগুলোর মধ্যে ইতোমধ্যে সমঝোতা হয়েছে। তবে নতুন স্পিকার হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা তিনি জানাননি।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে এ পদে আনার বিষয়টি বিবেচনা করছে বিরোধীরা। শুক্রবার সন্ধ্যায় চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে দ্য ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান বলেন, ২৬তম নেসেটের শপথ গ্রহণের পর তাদের প্রথম কাজ হবে নতুন স্পিকার নিয়োগ দেওয়া। এরপর পার্লামেন্টের বিভিন্ন কমিটির প্রধান নির্বাচন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে চালানো হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা হবে। বারাক সেরির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পার্লামেন্ট শুরু হবে আগামী ১০ নভেম্বর। ওই দিন নতুন নেসেটের শপথ গ্রহণের দিনই নতুন স্পিকার নির্বাচনের ভোট হতে পারে। সরকার গঠনে বিভিন্ন দলের মধ্যে আলোচনা চললেও এ প্রক্রিয়া থেমে থাকবে না বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের সম্প্রচারমাধ্যম কান নিউজও শুক্রবার জানিয়েছে, ওহানাকে সরিয়ে দ্রুত নতুন স্পিকার নিয়োগ দিতে চায় বিরোধী জোট। তবে এ পরিকল্পনায় ইসরাইল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যানের সমর্থন নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, নেসেটের আরব দলগুলোর সঙ্গে রাজনৈতিকভাবে কাজ করতে তিনি বরাবরই অনাগ্রহ দেখিয়ে আসছেন। অথচ স্পিকার পরিবর্তনের জন্য এসব দলের সমর্থন প্রয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান সরাসরি প্রস্তাবের পক্ষে ভোট দিতে না চাইলে তার দলকে ভোটদানে বিরত থাকার অনুরোধ জানাচ্ছেন অন্য বিরোধী নেতারা। এতে সংসদে উপস্থিত সদস্যদের ভোটে বিরোধী জোটের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে, চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ার গোলান দাবি করেছেন, আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে বিরোধী জোট নতুন সরকার গঠন করতে পারবে। যদিও লিবারম্যান প্রকাশ্যে এ ধরনের উদ্যোগে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন। নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে কোনো জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনাও সরাসরি নাকচ করেছেন গোলান। তিনি বলেন, ‘একেবারেই নয়। তেমন সরকার হলে সেটিও আরেকটি নেতানিয়াহু সরকার হবে। তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’

গোলানের যুক্তি, ১২০ সদস্যের নেসেটে বিরোধী দলগুলোর হাতে বর্তমানে মাত্র ৪৮টি আসন থাকলেও সরকার গঠনের সুযোগ রয়েছে। রা’আমের সমর্থন পেলে তাদের আসনসংখ্যা দাঁড়াবে ৫৬। অন্যদিকে, জয়েন্ট লিস্টের হাতে রয়েছে আরও ১১টি আসন। এই দুই আরব নেতৃত্বাধীন দলের সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগ এগিয়ে নিতে চায় বিরোধীরা।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরের দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছিল।

বিস্তারিত......
সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

জলবায়ু আন্দোলনকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখকে (এইচআইএএল) ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিস্তারিত......

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

ব্রেন্ট ক্রুডের গড় দাম আগামী ডিসেম্বরে ১০৫ ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

বিস্তারিত......


রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দিলে রাশিয়ার তেল শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাব দেন।

বিস্তারিত......