বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/কৃষি ও প্রকৃতি/পিটিয়ে মারা হলো দুর্লভ গন্ধগোকুল
কৃষি ও প্রকৃতি

পিটিয়ে মারা হলো দুর্লভ গন্ধগোকুল

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি খালেরপাড় এলাকায় একটি বাগানে গন্ধগোকুল হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বন বিভাগ।

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ এ ০৬:০৬ AM51 বার পঠিত
পিটিয়ে মারা হলো দুর্লভ গন্ধগোকুল
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, খাগড়াছড়ি

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি খালেরপাড় এলাকায় একটি বাগানে গন্ধগোকুল হত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বন বিভাগ। তদন্তদলের প্রধান ও বিচিতলা রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন জানান, শুক্রবার রাতে একটি গন্ধগোকুল হত্যার খবর পেয়ে শনিবার বন বিভাগের চার সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তারা বিভিন্নভাবে খোঁজখবর নেন। তদন্তে প্রাথমিকভাবে জানা যায়, ওই এলাকায় একটি বাগানে বাইরের কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যান। তবে গন্ধগোকুল হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিষয়ে এখনো কোনো প্রমাণ বা আলামত পাওয়া যায়নি। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে ঘটনাস্থলে সচেতনতামূলক সভা করা হয়েছে। এদিকে বন্যপ্রাণী সংরক্ষণ এবং গন্ধগোকুলসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এলাকাবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে নাকি যৌনক্ষমতা বাড়ে, এমনকি ক্যানসারের মতো দুরারোগ্য রোগও ভালো হয়! আবার জোঁকের তেল দিয়ে বাত, কোমর ও জয়েন্টের ব্যথা নিরাময়ের দাবি করেন অনেকে।



ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

দেশের একমাত্র ঔষধি পল্লী হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া জেলার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই পল্লীতে আসছেন এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামজুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান।

বিস্তারিত......
ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দ্বিতীয় দফায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমে যাওয়ার পর গত দুই মাস আগে শুরু হওয়া ভাঙন নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে।

বিস্তারিত......

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষ সম্প্রসারণের লক্ষ্যে বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত......


বিলুপ্তির কিনার থেকে ফিরল বিশ্বের সবচেয়ে ভারী পতঙ্গ

বিলুপ্তির কিনার থেকে ফিরল বিশ্বের সবচেয়ে ভারী পতঙ্গ

একসময় নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় দেখা মিলত ওয়েটাপুঙ্গার। হারাতে হারাতে বিশ্বের সবচেয়ে ভারী এই পতঙ্গের শেষ আশ্রয় হয়ে উঠেছিল একটি দ্বীপ।

বিস্তারিত......