বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিলেন চতুর্দশ লিও
আন্তর্জাতিক

প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিলেন চতুর্দশ লিও

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ চতুর্দশ লিও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:২১ AM40 বার পঠিত
প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিলেন চতুর্দশ লিও
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ চতুর্দশ লিও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান প্রেস অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে প্রথম পোপ হিসেবে মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি।

ভ্যাটিকান তাদের বিবৃতিতে জানায়, ‘নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের অভ্যাসের ধারাবাহিকতায় তিনি শিকাগোতে তার ডাক-ব্যালট জমা দিয়েছেন। সাধারণ জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার ও দায়িত্বের প্রতি নিজের দৃঢ় বিশ্বাসের কথা ব্যক্ত করেছেন পোপ।’

তবে পোপ লিও কোন প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন, সে বিষয়ে ভ্যাটিকান কিছু জানায়নি। যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেন পোপ লিও। তিনি প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের এক প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাতে জানানো হয়, জন্মসূত্রে পাওয়া নাম ‘রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট’ পরিচয়ে ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হন তিনি। গত ৩ অক্টোবর ব্যালটের জন্য আবেদন করেছিলেন পোপ।

সম্প্রতি পোপের ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। পরে গত ১৩ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে পোপের ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার আর কোনও থেরাপির প্রয়োজন হবে না।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরের দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছিল।

বিস্তারিত......
সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

জলবায়ু আন্দোলনকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখকে (এইচআইএএল) ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিস্তারিত......

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

ব্রেন্ট ক্রুডের গড় দাম আগামী ডিসেম্বরে ১০৫ ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

বিস্তারিত......


রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দিলে রাশিয়ার তেল শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাব দেন।

বিস্তারিত......