শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:০১ AM12 বার পঠিত
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতি ডেস্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো জানিয়েছেন, এ বিষয়ে আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে না রোম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আলজাজিরা জানায়, ক্রোসেতো সতর্ক করে বলেন, ‘নৌপথটি সুরক্ষার সক্ষমতা আমাদের রয়েছে। এই জলপথ দিয়ে চলাচল বন্ধ হয়ে গেলে তার অর্থনৈতিক পরিণতি হবে ভয়াবহ।’ তার মতে, সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক বিলম্বের কারণে বর্তমান জটিল পরিস্থিতির যেন আরও অবনতি না ঘটে, তা নিশ্চিতে কাজ করবে রোম। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা বাব আল-মান্দেব প্রণালিটি ইউরোপ ও এশিয়ার মধ্যকার বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌপথ। সুয়েজ খালে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে তেল, গ্যাস ও কনটেইনারবাহী জাহাজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট।

ইয়েমেনকে আফ্রিকা মহাদেশের জিবুতি ও ইরিত্রিয়া থেকে পৃথক করা এই সংকীর্ণ প্রণালিটি দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ পরিচালিত হয়। সবচেয়ে সরু পয়েন্টে এর প্রশস্ততা মাত্র ৩০ কিলোমিটার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে চলতি বছরের শুরুর দিকে কার্যকরভাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এরপর বাব আল-মান্দেব প্রণালির গুরুত্ব বহুগুণে বেড়ে যায়। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন রুটটি বন্ধ হয়ে পড়ায় পারস্য উপসাগরের অপরিশোধিত তেল রপ্তানির বড় একটি অংশ বিকল্প রুটে পাঠাতে হচ্ছে।

হরমুজ প্রণালি সম্পূর্ণ এড়িয়ে যেতে পাইপলাইন এবং লোহিত সাগরের নৌপথের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে পড়েছে সৌদি আরব। এর ফলে বৈশ্বিক বাজারে পারস্য উপসাগরের তেল পৌঁছানোর জন্য অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই বাব আল-মান্দেব প্রণালি।

২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেন সরকার এবং হুতি গোষ্ঠী বিভিন্ন সময়ে এই প্রণালির উপকূলীয় এলাকাগুলো নিয়ন্ত্রণে নেয়ায় এর মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে বিরোধ চলছে। গত কয়েক সপ্তাহে এই প্রণালির গুরুত্ব আরও নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি দ্বীপসহ ইয়েমেনের সমগ্র পশ্চিম লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই অগ্রগতির ফলে হুতিরা বাব আল-মান্দেবে একচ্ছত্র আধিপত্য অর্জন করেছে। আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য এই ঘটনাকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদিও হুতিরা বলেছে, সৌদি আরব বাদে অন্য সব দেশের জাহাজ নির্বিঘ্নে এই প্রণালি ব্যবহার করতে পারবে।

সূত্র: আলজাজিরা

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প, ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্কের পথ খুলল

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পেয়েছে মার্কিন প্রশাসন।



বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

বোর্ড ও ট্রাস্টের দ্বন্দ্বে টাটা সাম্রাজ্যে অস্থিরতা

লবণ থেকে ইস্পাত, অনেক কিছুই তৈরি করে ভারতের শিল্পগোষ্ঠী টাটা গ্রুপ। রতন টাটার হাত ধরে টাটা গ্রুপ প্রযুক্তিগতভাবে উন্নত হয়েছে, তার আধুনিকীকরণও হয়েছে যা এই গোষ্ঠীকে ব্যবসায়িক দিক থেকে বিশ্বস্তরের 'পাওয়ার হাউস'-এ রূপান্তরিত করেছে।

বিস্তারিত......

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা প্রকাশিত হিসাবের চেয়ে বেশি : রিপোর্ট

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক বাহিনীর নিহতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগের প্রকাশিত হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।

বিস্তারিত......


মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’যুগ শুরু হয়েছে : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে।

বিস্তারিত......