বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/তথ্যপ্রযুক্তি/মহাকাশে মানুষের বসবাস সহজ করতে নতুন প্রযুক্তির পরীক্ষা
তথ্যপ্রযুক্তি

মহাকাশে মানুষের বসবাস সহজ করতে নতুন প্রযুক্তির পরীক্ষা

মহাকাশে মানুষের বসবাসের উপযোগী ঘর তৈরিতে নতুন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তারা এমন চুম্বকযুক্ত টাইলস তৈরি করেছেন, যেগুলো মহাকাশে পৌঁছে নিজে থেকেই একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে নির্দিষ্ট কাঠামো তৈরি করতে পারবে।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯ AM23 বার পঠিত
মহাকাশে মানুষের বসবাস সহজ করতে নতুন প্রযুক্তির পরীক্ষা
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

মহাকাশে মানুষের বসবাসের উপযোগী ঘর তৈরিতে নতুন এক প্রযুক্তি নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। তারা এমন চুম্বকযুক্ত টাইলস তৈরি করেছেন, যেগুলো মহাকাশে পৌঁছে নিজে থেকেই একটির সঙ্গে আরেকটি যুক্ত হয়ে নির্দিষ্ট কাঠামো তৈরি করতে পারবে। প্রযুক্তিটি সফল হলে ভবিষ্যতে মহাকাশে বড় আবাসস্থল নির্মাণ সহজ হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিটির নাম ‘টেসেরি’ (TESSERAE)। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পিএইচডি করার সময় এটি উদ্ভাবন করেন গবেষক এরিয়েল একব্লো।

টাইলসগুলো রকেটের ভেতরে একটির ওপর আরেকটি সাজিয়ে মহাকাশে পাঠানো যাবে। সেখানে ছেড়ে দেওয়ার পর চুম্বক, ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হবে। পরে তৈরি কাঠামোর ভেতরে বাতাসের চাপ নিয়ন্ত্রণ করে মানুষের বসবাসের উপযোগী করা সম্ভব হবে।

বর্তমানে অলাভজনক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান অরেলিয়া ইনস্টিটিউটের প্রধান নির্বাহী একব্লো জানান, এই প্রযুক্তিতে রকেটের আকারের চেয়েও অনেক বড় কাঠামো তৈরি করা সম্ভব। এর আগে ২০২০ ও ২০২২ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ছোট আকারের টাইলস পরীক্ষা করা হয়েছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে আরও উন্নত টাইলস পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। এবার প্রথমবারের মতো একটি বড় সৈকত বলের সমান গোলাকার কাঠামো তৈরির চেষ্টা করা হবে।

প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহারের লক্ষ্যে কাজ করছে রঁদেভু রোবোটিকস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দুই কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে। ২০২৮ সালে মহাকাশ স্টেশনের বাইরে টাইলস দিয়ে কাঠামো তৈরির প্রথম পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তবে মহাকাশে মানুষের বসবাসের জন্য বড় আবাসস্থল নির্মাণে আরও সময় লাগবে। একব্লোর মতে, শুরুতে এই প্রযুক্তি বড় যোগাযোগ অ্যানটেনা ও সৌরবিদ্যুৎ ব্যবস্থার কাঠামো তৈরিতে ব্যবহার করা যেতে পারে। ভবিষ্যতে মহাকাশে এআই ডেটা সেন্টার নির্মাণেও এটি কাজে আসতে পারে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

সামুদ্রিক সুরক্ষার প্রভাব নিয়ে প্রায় ২০০ বিজ্ঞানীর বিস্তৃত পরিসরে গবেষণা

সামুদ্রিক সুরক্ষার প্রভাব নিয়ে প্রায় ২০০ বিজ্ঞানীর বিস্তৃত পরিসরে গবেষণা

আটলান্টিক মহাসাগরের কোলে অবস্থিত মাদেইরা দ্বীপপুঞ্জের সামুদ্রিক পরিবেশে বিশাল বৈজ্ঞানিক অভিযান শুরু হয়েছে। এই গবেষণায় সমুদ্রের স্বাস্থ্য রক্ষা, জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সমুদ্রকে বাঁচাতে আন্তর্জাতিক পরিসরে এক যৌথ উদ্যোগ গড়ে উঠেছে।



পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি'তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ত্রুটি দুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালাতে এবং গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পেতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বিস্তারিত......
মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত

মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত

নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলে এমন একটি পাথরের নমুনা সংগ্রহ করেছে, যা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ দিতে পারে। তবে অতিরিক্ত ব্যয় ও জটিলতার কারণে নমুনাটি পৃথিবীতে ফেরানোর মূল প্রকল্প বাতিল হয়ে যাওয়ায়, এই প্রাণরহস্য উন্মোচনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

বিস্তারিত......

ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন

ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ রক্ষা থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, ব্যক্তিগত ছবি, জরুরি নথি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট—সবকিছুই থাকে এ ছোট্ট ডিভাইসের ভেতরে।

বিস্তারিত......


যে চুক্তির জালে অন্যদের আটকে রাখতেন, এবার তাতেই ফাঁসলেন ওরাকলের এলিসন?

যে চুক্তির জালে অন্যদের আটকে রাখতেন, এবার তাতেই ফাঁসলেন ওরাকলের এলিসন?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল বিনিয়োগের কৌশল কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের জন্য? প্রায় ৩০০ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি চুক্তি, বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং ঋণ পরিশোধের চাপের মধ্যে প্রশ্নটি ক্রমেই জোরালো হচ্ছে।

বিস্তারিত......