বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/কৃষি ও প্রকৃতি/৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের
কৃষি ও প্রকৃতি

৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের

গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতাল এলাকায় ছোট একটি ঘরে প্রায় নয় বছর ধরে বন্দী জীবন কাটাচ্ছে দুটি লেপার্ড।

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪ AM31 বার পঠিত
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক, (শ্রীপুর, গাজীপুর)

গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতাল এলাকায় ছোট একটি ঘরে প্রায় নয় বছর ধরে বন্দী জীবন কাটাচ্ছে দুটি লেপার্ড। অথচ কোয়ারেন্টিনের জন্য তাদের সেখানে রাখার কথা ছিল মাত্র তিন সপ্তাহ। এত দিন পর এবার তাদের জন্য তৈরি হচ্ছে আলাদা বেষ্টনী। এতে স্বাভাবিকভাবে চলাফেরা, গাছে ওঠা ও পানির সুবিধার পাশাপাশি থাকবে রাতযাপনের ব্যবস্থাও। রবিবার দুপুরে গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এসব তথ্য জানান।

তারেক রহমান বলেন, ২০২৪ সালে চালু হওয়া সাফারি পার্কের অত্যাবশ্যকীয় ব্যবস্থাপনা প্রকল্পে লেপার্ডের জন্য আলাদা বেষ্টনী তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ২০২৬-২৭ অর্থবছরে এ বেষ্টনী নির্মাণে ৬৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। তিনি বলেন, বেষ্টনীটির আয়তন হবে প্রায় ১৫০ বর্গমিটার। সেখানে লেপার্ডের স্বাভাবিকভাবে গাছে ওঠার জন্য প্রাকৃতিক গাছপালা রাখার পরিকল্পনা রয়েছে। তা সম্ভব না হলে কৃত্রিম গাছ স্থাপন করা হবে। পাশাপাশি থাকবে পানির ব্যবস্থা ও রাতযাপনের জন্য আলাদা আশ্রয়স্থল।

তবে বেষ্টনীটি সাফারি পার্কের কোথায় নির্মাণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। জায়গা নির্ধারণের পর বেষ্টনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে কি না, তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাফারি পার্ক সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় একটি গাড়ি থেকে দুটি লেপার্ড ও দুটি সিংহশাবক উদ্ধার করে পুলিশ। বন্য প্রাণী পাচারের অভিযোগে এ ঘটনায় দুজনকে আটক করা হয়। পরে চারটি শাবককে গাজীপুর সাফারি পার্কে আনা হয়।

নিয়ম অনুযায়ী, শাবকগুলোকে তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টিন শেডে রাখা হয়েছিল। পরে দুটি সিংহশাবককে সাফারি পার্কে স্থানান্তর করা হলেও লেপার্ডের দুটি শাবককে ওই শেডেই রাখা হয়। উদ্ধারের সময় লেপার্ড দুটির বয়স ছিল মাত্র দেড় মাস। এখন তাদের বয়স প্রায় নয় বছর। অর্থাৎ জীবনের প্রায় পুরোটা সময়ই তারা গাজীপুর সাফারি পার্কের ছোট ঘরের বন্দিদশায় কাটিয়েছে। লেপার্ড সাধারণত চটপটে ও দক্ষ শিকারি প্রাণী। গাছে ওঠার অসাধারণ ক্ষমতাও রয়েছে তাদের। কিন্তু দীর্ঘদিন ধরে লোহার গ্রিল দিয়ে ঘেরা ছোট ঘরে থাকায় স্বাভাবিকভাবে গাছে ওঠা, দৌড়ানো কিংবা শিকার করার সুযোগ পায়নি প্রাণী দুটি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস, তক্ষক কিংবা জোঁকের তেলে সত্যিই কী রোগ সারে?

শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে নাকি যৌনক্ষমতা বাড়ে, এমনকি ক্যানসারের মতো দুরারোগ্য রোগও ভালো হয়! আবার জোঁকের তেল দিয়ে বাত, কোমর ও জয়েন্টের ব্যথা নিরাময়ের দাবি করেন অনেকে।



ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

ভেষজ উৎপাদনে ১৬ গ্রামের মানুষের ভাগ্যবদল

দেশের একমাত্র ঔষধি পল্লী হিসেবে পরিচিত নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া জেলার এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই পল্লীতে আসছেন এবং মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ১৫টি গ্রামজুড়ে এই ভেষজ পল্লীর অবস্থান।

বিস্তারিত......
ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

ভেড়ামারায় পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে ৫০০ বিঘা কৃষি জমি বিলীন

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দ্বিতীয় দফায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর পানি কমে যাওয়ার পর গত দুই মাস আগে শুরু হওয়া ভাঙন নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে।

বিস্তারিত......

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষের সম্ভাবনা, বীজ পেলেন ৫০ কৃষক

গাইবান্ধার চরাঞ্চলে রঙিন গাজর চাষ সম্প্রসারণের লক্ষ্যে বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত......


বিলুপ্তির কিনার থেকে ফিরল বিশ্বের সবচেয়ে ভারী পতঙ্গ

বিলুপ্তির কিনার থেকে ফিরল বিশ্বের সবচেয়ে ভারী পতঙ্গ

একসময় নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় দেখা মিলত ওয়েটাপুঙ্গার। হারাতে হারাতে বিশ্বের সবচেয়ে ভারী এই পতঙ্গের শেষ আশ্রয় হয়ে উঠেছিল একটি দ্বীপ।

বিস্তারিত......