বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/ফিচার/ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা
ফিচার

ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা

ক্যাপসিকাম, যা সাধারণত বেল পেপার বা মিষ্টি মরিচ নামেও পরিচিত, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি সবুজ, লাল, হলুদ, এবং কমলা বিভিন্ন রঙে পাওয়া যায়।

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২০ AM54 বার পঠিত
ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

ক্যাপসিকাম, যা সাধারণত বেল পেপার বা মিষ্টি মরিচ নামেও পরিচিত, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি সবুজ, লাল, হলুদ, এবং কমলা বিভিন্ন রঙে পাওয়া যায়। ক্যাপসিকাম কাঁচা খেলে বেশি উপকার পাওয়া যায়। এছাড়াও নুডলস, পাস্তা কিংবা সালাদ স্যুপ ও চাইনিজে মিশিয়েও খাওয়া যায় ক্যাপসিকাম। অলিভ অয়েলে হালকা নেড়ে নিয়েও খেতে পারেন। তবে বেশিক্ষণ রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় বলে জানান বিশেষজ্ঞরা। ক্যাপসিকাম খাওয়ার উপকারিতা জেনে নিন- ১. ভিটামিন ও খনিজে ভরপুর: ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ এবং কে থাকে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং আয়রন শোষণ করতে সহায়তা করে। ভিটামিন এ চোখের জন্য ভালো, এবং ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে।

২. অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ: ক্যাপসিকামে কারোটিনয়েডস ও ফ্ল্যাভোনয়েডসের মতো শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা দেহের কোষগুলোকে ক্ষতিকর ফ্রি র্যা ডিকাল থেকে রক্ষা করে এবং বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে।

৩. ওজন কমাতে সহায়ক: ক্যাপসিকাম কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি পেট ভরা রাখে এবং বেশি খাওয়ার প্রবণতা কমায়।

৪. হৃদযন্ত্রের জন্য ভালো: এতে পটাশিয়াম এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

৫. হজমে সহায়ক: ক্যাপসিকামের ফাইবার হজমের প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।

৬. ত্বক ও চুলের জন্য উপকারী: ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি ত্বক উজ্জ্বল রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৭. ক্যানসার প্রতিরোধে সহায়ক: ক্যাপসিকামের মধ্যে থাকা বিভিন্ন ফাইটোকেমিক্যাল ও অ্যান্টি-অক্সিডেন্ট ক্যানসার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

৮. মানসিক চাপ কমায়: ক্যাপসিকামে থাকা ভিটামিন বি৬ মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

কাঠবাদাম প্রোটিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ। সাধারণত ২৩টি কাঠবাদামকে এক পরিবেশন বা প্রায় এক আউন্স ধরা হয়।



সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা

সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা

প্রাচীনকাল থেকেই হলুদের ব্যবহার বহুল। তা রান্নার ক্ষেত্রেই হোক বা রূপচর্চা, এর জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি হলুদ ওষুধ হিসেবেও দারুণ কাজ করে।

বিস্তারিত......
তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

পানি পানের জন্য প্লাস্টিকের বোতলের বদলে তামা বা স্টিলের বোতল বেছে নিচ্ছেন অনেকেই। কেউ তামার বোতলের স্বাস্থ্যগুণে আস্থা রাখেন, আবার কেউ নিরাপদ ও টেকসই ব্যবহারের জন্য স্টিলের বোতল পছন্দ করেন।

বিস্তারিত......

রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

ক্যানসার চিকিৎসায় এক নতুন আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, ক্যানসার আক্রান্ত কোষের ভেতরে থাকা এক ধরণের গ্যাস ব্যবহার করে সেখানেই ক্যানসার মারার ওষুধ তৈরি করা সম্ভব।

বিস্তারিত......


বায়োফিলিক অন্দরসজ্জা : সবুজ, আলো আর প্রকৃতির ছোঁয়ায় সাজুক ঘর

বায়োফিলিক অন্দরসজ্জা : সবুজ, আলো আর প্রকৃতির ছোঁয়ায় সাজুক ঘর

আলো, বাতাস আর সবুজের মেলবন্ধনে ঘর হয়ে উঠতে পারে আরও প্রাণবন্ত, স্নিগ্ধ ও আরামদায়ক। ঘর সাজাতে দামি আসবাব, বাহারি শোপিস কিংবা নতুন পর্দা কেনাই একমাত্র উপায় নয়। বরং ঘরের আনাচকানাচে গাছপালা, কাঠ, বাঁশ ও বেতের মতো প্রাকৃতিক উপকরণ এবং মৃদু আলোর ব্যবহারেই তৈরি করা যায় প্রকৃতির কাছাকাছি এক সুন্দর পরিবেশ।

বিস্তারিত......