বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/ফিচার/সকালে কুসুম গরম পানিতে মধু খাচ্ছেন? জেনে নিন উপকারিতা
ফিচার

সকালে কুসুম গরম পানিতে মধু খাচ্ছেন? জেনে নিন উপকারিতা

আয়ুর্বেদে মধুর বহুবিধ উপকারিতা সকলেরই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে।

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮ AM25 বার পঠিত
সকালে কুসুম গরম পানিতে মধু খাচ্ছেন? জেনে নিন উপকারিতা
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

আয়ুর্বেদে মধুর বহুবিধ উপকারিতা সকলেরই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে। ওজন কমাতে অনেকে সকালে গরম পানিতে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খান। হজমশক্তি বাড়াতেও মধু বেশ কার্যকর। এ ছাড়াও সারাদিনের এনার্জিও থাকে বেশ ভালো। চলুন জেনে নেই সকালে কুসুম গরম পানিতে মধু খেলে শরীরের জন্য কী কী উপকার হতে পারে-

হজমশক্তি বাড়ায় কুসুম গরম পানিতে মধু হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়ক। তাই যাদের কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা আছে তারা নিয়মিত কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ভালো উপকার মেলে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক নিয়মিত সকালে মধু-পানি পান করলে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে। মেটাবলিজম বাড়িয়ে এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধুতে আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল রাখে শরীরের ভেতর থেকে টক্সিন বের করতে সাহায্য করে মধু-পানি। এর ফলে ত্বক থাকে পরিষ্কার, উজ্জ্বল ও সতেজ। সকালে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ত্বক উজ্জ্বল হয়।

এনার্জি জোগায় সকালে খালি পেটে মধু-পানি পান করলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায়। সারাদিন কাজে মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে এটি বেশ কার্যকর।

যেভাবে খাবেন এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা-চামচ খাঁটি মধু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। চাইলে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করা যেতে পারে। তবে ডায়াবেটিস বা বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগলে নিয়মিত মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র : আনন্দবাজার

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

কাঠবাদাম প্রোটিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ। সাধারণত ২৩টি কাঠবাদামকে এক পরিবেশন বা প্রায় এক আউন্স ধরা হয়।



সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা

সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা

প্রাচীনকাল থেকেই হলুদের ব্যবহার বহুল। তা রান্নার ক্ষেত্রেই হোক বা রূপচর্চা, এর জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি হলুদ ওষুধ হিসেবেও দারুণ কাজ করে।

বিস্তারিত......
তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

পানি পানের জন্য প্লাস্টিকের বোতলের বদলে তামা বা স্টিলের বোতল বেছে নিচ্ছেন অনেকেই। কেউ তামার বোতলের স্বাস্থ্যগুণে আস্থা রাখেন, আবার কেউ নিরাপদ ও টেকসই ব্যবহারের জন্য স্টিলের বোতল পছন্দ করেন।

বিস্তারিত......

রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

ক্যানসার চিকিৎসায় এক নতুন আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, ক্যানসার আক্রান্ত কোষের ভেতরে থাকা এক ধরণের গ্যাস ব্যবহার করে সেখানেই ক্যানসার মারার ওষুধ তৈরি করা সম্ভব।

বিস্তারিত......


বায়োফিলিক অন্দরসজ্জা : সবুজ, আলো আর প্রকৃতির ছোঁয়ায় সাজুক ঘর

বায়োফিলিক অন্দরসজ্জা : সবুজ, আলো আর প্রকৃতির ছোঁয়ায় সাজুক ঘর

আলো, বাতাস আর সবুজের মেলবন্ধনে ঘর হয়ে উঠতে পারে আরও প্রাণবন্ত, স্নিগ্ধ ও আরামদায়ক। ঘর সাজাতে দামি আসবাব, বাহারি শোপিস কিংবা নতুন পর্দা কেনাই একমাত্র উপায় নয়। বরং ঘরের আনাচকানাচে গাছপালা, কাঠ, বাঁশ ও বেতের মতো প্রাকৃতিক উপকরণ এবং মৃদু আলোর ব্যবহারেই তৈরি করা যায় প্রকৃতির কাছাকাছি এক সুন্দর পরিবেশ।

বিস্তারিত......