বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/তথ্যপ্রযুক্তি/চাঁদের রহস্যময় গহ্বরে অভিযান চালাবে নাসা
তথ্যপ্রযুক্তি

চাঁদের রহস্যময় গহ্বরে অভিযান চালাবে নাসা

চাঁদের বুকে লুকিয়ে থাকা রহস্যময় গহ্বর বা পিটগুলোর ইতিহাস ও ভূগর্ভস্থ গঠন উন্মোচনে এক অনন্য অভিযানে নামছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের প্রাচীন আগ্নেয়গিরি অঞ্চলের গভীরে কোনো বিশাল লাভা টিউব বা ভূগর্ভস্থ সুড়ঙ্গ লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজে বের করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪৯ AM34 বার পঠিত
চাঁদের রহস্যময় গহ্বরে অভিযান চালাবে নাসা
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

চাঁদের বুকে লুকিয়ে থাকা রহস্যময় গহ্বর বা পিটগুলোর ইতিহাস ও ভূগর্ভস্থ গঠন উন্মোচনে এক অনন্য অভিযানে নামছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের প্রাচীন আগ্নেয়গিরি অঞ্চলের গভীরে কোনো বিশাল লাভা টিউব বা ভূগর্ভস্থ সুড়ঙ্গ লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজে বের করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে মহাকাশ অভিযানের সময় নভোচারীদের জন্য সুরক্ষার প্রাকৃতিক আশ্রয়স্থল খুঁজে বের করার পাশাপাশি চাঁদের প্রাচীন আগ্নেয়গিরির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

নাসার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই উচ্চাকাঙ্ক্ষী মিশনের মূল লক্ষ্য হচ্ছে চাঁদের মারিয়াস হিলস পিট বা মারিয়াস হিলস গহ্বরে বিস্তারিত গবেষণা চালানো। প্রাচীন এক আগ্নেয় অঞ্চলে অবস্থিত এই বিশাল গহ্বরটির গভীরতা প্রায় ৩৪ মিটার বা ১১১ ফুট এবং এটি চওড়ায় ৬৫ থেকে ৯০ মিটার পর্যন্ত বিস্তৃত। এর আগে কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে এই গহ্বরটির অস্তিত্ব নিশ্চিত করা গেলেও এটি মাটির নিচে কোনো বড় সুড়ঙ্গ বা গুহার সাথে যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞানীদের কাছে এখনো স্পষ্ট ও পর্যাপ্ত কোনো তথ্য নেই।

প্ল্যানেটারি সায়েন্স ইনস্টিটিউটের নেতৃত্বে পরিচালিত 'জিমলি' নামের এই মিশনে ব্যবহার করা হবে আধুনিক মাল্টিসেন্সর পদ্ধতি। গবেষণার কাজের সুবিধার্থে সরঞ্জাম হিসেবে এতে যুক্ত থাকবে গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডার, সিসমিক বা ভূকম্পন সেন্সর এবং অভিকর্ষ পরিমাপক যন্ত্র বা গ্র্যাভিমিটার। এর পাশাপাশি বিশেষ ক্যামেরার সাহায্যে চাঁদের উপরিভাগ এবং রহস্যময় গহ্বরটির উন্মুক্ত দেয়ালগুলোর স্পষ্ট ছবি তোলা হবে। গবেষকেরা জানান, গ্রাউন্ড-পেনিট্রেটিং রাডারের মাধ্যমে চাঁদের মাটির নিচের অদৃশ্য কাঠামো শনাক্ত করা সম্ভব হবে এবং সিসমিক সেন্সর ব্যবহার করে শিলার ধরন, বৈশিষ্ট্য ও বিভিন্ন স্তর সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করা হবে।

মহাকাশ বিজ্ঞানের এই নতুন দিগন্ত নিয়ে প্ল্যানেটারি সাইন্স ইনস্টিটিউটের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমান্ডা হেনড্রিক্স জানিয়েছেন, এতদিন ধরে যেসব বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর কেবল কক্ষপথ থেকে খোঁজার চেষ্টা করা হচ্ছিল, সেগুলো এবার সরাসরি চাঁদের মাটিতে নেমে অনুসন্ধান করা যাবে। একই সঙ্গে প্রকল্পের গবেষক ও বিজ্ঞানী পুটজিগ জোর দিয়ে বলেছেন, অ্যাপোলো নভোচারীদের ইতিহাস সৃষ্টিকারী অভিযানের পর এবারই প্রথম চাঁদের মাটিতে উৎসভিত্তিক সিসমিক পদ্ধতি প্রয়োগ করা হতে যাচ্ছে। এই যুগান্তকারী প্রকল্পের হাত ধরে চাঁদের ভূগর্ভস্থ গঠন ও বৈশিষ্ট্যগুলো আরও নিখুঁত ও নির্ভুলভাবে উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

সামুদ্রিক সুরক্ষার প্রভাব নিয়ে প্রায় ২০০ বিজ্ঞানীর বিস্তৃত পরিসরে গবেষণা

সামুদ্রিক সুরক্ষার প্রভাব নিয়ে প্রায় ২০০ বিজ্ঞানীর বিস্তৃত পরিসরে গবেষণা

আটলান্টিক মহাসাগরের কোলে অবস্থিত মাদেইরা দ্বীপপুঞ্জের সামুদ্রিক পরিবেশে বিশাল বৈজ্ঞানিক অভিযান শুরু হয়েছে। এই গবেষণায় সমুদ্রের স্বাস্থ্য রক্ষা, জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সমুদ্রকে বাঁচাতে আন্তর্জাতিক পরিসরে এক যৌথ উদ্যোগ গড়ে উঠেছে।



পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বন্ধ বহু ওয়েবসাইট

ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি'তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ত্রুটি দুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আক্রান্ত সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালাতে এবং গুরুত্বপূর্ণ তথ্যের নাগাল পেতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

বিস্তারিত......
মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত

মঙ্গলে প্রাণের সম্ভাব্য চিহ্ন, তবে অর্থাভাবে পৃথিবীতে ফেরানো অনিশ্চিত

নাসার পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলে এমন একটি পাথরের নমুনা সংগ্রহ করেছে, যা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ দিতে পারে। তবে অতিরিক্ত ব্যয় ও জটিলতার কারণে নমুনাটি পৃথিবীতে ফেরানোর মূল প্রকল্প বাতিল হয়ে যাওয়ায়, এই প্রাণরহস্য উন্মোচনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

বিস্তারিত......

ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন

ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে অবিলম্বে যা করবেন

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ রক্ষা থেকে শুরু করে ব্যাংকিং লেনদেন, ব্যক্তিগত ছবি, জরুরি নথি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট—সবকিছুই থাকে এ ছোট্ট ডিভাইসের ভেতরে।

বিস্তারিত......


যে চুক্তির জালে অন্যদের আটকে রাখতেন, এবার তাতেই ফাঁসলেন ওরাকলের এলিসন?

যে চুক্তির জালে অন্যদের আটকে রাখতেন, এবার তাতেই ফাঁসলেন ওরাকলের এলিসন?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল বিনিয়োগের কৌশল কি শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের জন্য? প্রায় ৩০০ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদি চুক্তি, বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং ঋণ পরিশোধের চাপের মধ্যে প্রশ্নটি ক্রমেই জোরালো হচ্ছে।

বিস্তারিত......