বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/মতামত/জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম
মতামত

জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম

শান্তির খোঁজে হয়রান মানুষ। মানুষ কি জানে শান্তি কোথায় পাওয়া যায়? শান্তি পাওয়া যায় আল্লাহর আশ্রয়ে। যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে জীবন পার করেছে তার দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৫:৫৬ AM27 বার পঠিত
জিবরাইলের বয়ানে জান্নাত-জাহান্নাম
সংবাদটি শেয়ার করুন:

মাওলানা সেলিম হোসাইন আজাদী

শান্তির খোঁজে হয়রান মানুষ। মানুষ কি জানে শান্তি কোথায় পাওয়া যায়? শান্তি পাওয়া যায় আল্লাহর আশ্রয়ে। যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে জীবন পার করেছে তার দুনিয়াও শান্তি আখেরাতও শান্তি। আর যে আল্লাহর আশ্রয় ছেড়ে লোভ হিংসা আর গুনাহের জীবন বেছে নিয়েছে, তার আখেরাত ও দুনিয়া দুটোই অশান্তিতে ভরপুর। আল্লাহতায়ালা বান্দার শান্তির জন্য দুনিয়ায় যেমন প্রেম-ভালোবাসা, মায়ামমতা সৃষ্টি করেছেন। একইভাবে আখেরাতের শান্তির জন্যও সৃষ্টি করেছেন জান্নাত। আবার দুনিয়ায় অশান্তিও সৃষ্টি করেছেন আল্লাহতায়ালা। যেখানে প্রেম নেই লোভ আছে, যেখানে মমতা নেই হিংস্রতা আছে, সেটাই দুনিয়ার জাহান্নাম।

একইভাবে আখেরাতেও বান্দার জন্য সৃষ্টি করা হয়েছে অনন্ত অশান্তি জাহান্নামের জায়গা। জান্নাত-জাহান্নাম নিয়ে কুরআনে এবং হাদিসে অনেক বর্ণনা এসেছে। কিছু বর্ণনা স্বয়ং আল্লাহ করেছেন, আর কিছু বর্ণনা করেছেন নবীজি (সা.)। আর কিছু বর্ণনা করেছেন ফেরেশতাদের নেতা জিবরাইল (আ.)। জান্নাত-জাহান্নাম নিয়ে জিবরাইল ফেরেশতার দুটি বর্ণনা তুলে ধরছি আজকের লেখায়।

হযরত আবু হুরায়রা (রা.) পথকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মহান আল্লাহ জিবরাইল (আ.)কে ডেকে বললেন, ‘জান্নাত এবং জান্নাতবাসীদের জন্য যা প্রস্তুত করে রেখেছি, তা একবার দেখে এসো। জিবরাইল (আ.) সেখানে গিয়ে ভালো করে ঘুরে ঘুরে দেখলেন। তিনি জান্নাতের নেয়ামত দেখে খুবই খুশি হলেন এবং আল্লাহকে বললেন, ‘আপনার ইজ্জতের কসম! জান্নাতের বর্ণনা যে ব্যক্তি শুনবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করতে চাইবে। এরপর জান্নাতে যাওয়ার পথ নানা কষ্ট, যন্ত্রণা ও অপছন্দনীয় বিষয় দিয়ে ঢেকে দেওয়া হলো।

তারপর আল্লাহতায়ালা তাকে বললেন, ‘এবার গিয়ে দেখে এসো।’ জিবরাইল (আ.) ফিরে এসে বলতে শুরু করলেন, ‘আপনার ইজ্জতের কসম! আমার আশঙ্কা হচ্ছে, এত কষ্ট, যন্ত্রণা ও সবর সহ্য করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ জান্নাতের পর্ব শেষ হলে আল্লাহ জিবরাইলকে জাহান্নাম এবং জাহান্নামবাসীদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে, তা দেখে আসতে বললেন। জিবরাইল (আ.) জাহান্নামের অলিগলি দেখে এসে বললেন, ‘আপনার ইজ্জতের কসম! জাহান্নামের কথা যে ব্যক্তি শুনবে, সে কখনোই জাহান্নামে প্রবশে করতে চাইবে না।’ এরপর জাহান্নামের পথে নানা প্রবৃত্তি, আকাঙ্ক্ষা ও কামনার মোহনীয় উপকরণ দিয়ে ঢেকে দেওয়া হলো। তখন আল্লাহতাআলা তাকে বললেন, ‘আবার গিয়ে দেখে এসো।’ জিবরাইল (আ.) এবার জাহান্নাম দেখে এসে বিস্ময়ের সঙ্গে বললেন, ‘আপনার ইজ্জতের ও জালালের কসম! আমার তো প্রবল ভয় হচ্ছে যে এর থেকে কেউ আর রক্ষা পাবে না।’ (সুনানে আবু দাউদ, হাদিস ৪৭৪৪।) হযরত আনাস বিন মালেক (রা.) পথকে বর্ণিত, একবার জিবরাইল (আ.) এমন এক সময়ে রসুলুল্লাহ (সা.)-এর কাছে এলেন, সাধারণত যে সময়ে তিনি আসেন না। তাঁর মুখমণ্ডল ছিল বিবর্ণ।

লেখক : প্রিন্সিপাল, সেইফ এডুকেশন ইনস্টিটিউট

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

মাদকের বিরুদ্ধে জয়ী হলেই দেশ এগিয়ে যাবে

মাদকের বিরুদ্ধে জয়ী হলেই দেশ এগিয়ে যাবে

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক নিয়ন্ত্রণে সরকার আন্তরিক। মাদকের বিরুদ্ধে লড়াই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।



ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সরকারের রাজনৈতিক গ্রহণযোগ্যতার সফলতা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সরকারের রাজনৈতিক গ্রহণযোগ্যতার সফলতা

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ২০২৬ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচন কেবল একজন সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়া নয়; এটি বর্তমান সরকারের শাসনামলে নির্বাচনী ব্যবস্থার কার্যকারিতা, রাজনৈতিক প্রতিযোগিতা, ভোটারদের অংশগ্রহণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি জনআস্থার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

বিস্তারিত......
মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

হাদিস শরিফে এসেছে, হজরত আলকামা রাজিয়াল্লাহু আনহু মৃত্যুশয্যায় শায়িত, কিন্তু তাঁর জবান থেকে কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীপে আরজ করলেন, হে আল্লাহর রসুল!

বিস্তারিত......

দুর্নীতিমুক্ত সমাজ, বাস্তবতা না দিবাস্বপ্ন

দুর্নীতিমুক্ত সমাজ, বাস্তবতা না দিবাস্বপ্ন

দুর্নীতির বিরুদ্ধে আমরা অনেকেই সোচ্চার, অথচ সমাজে দুর্নীতি বিদ্যমান। এটাই বাস্তব, এটাই সত্য। পৃথিবীর সব সমাজেই কমবেশি দুর্নীতি আছে। তবে বাংলাদেশে দুর্নীতির মাত্রা অত্যধিক।

বিস্তারিত......


শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

শিশুর আগামী নির্মাণের নেপথ্যে যে দায়

শিশুরা আগামীর পৃথিবী। তাদের সঠিকভাবে গড়ে তোলার মধ্যেই নিহিত একটি সুন্দর ভবিষ্যৎ সম্ভাবনা। এই ভবিষ্যৎ নির্মাণের কারিগর হলেন শিক্ষকগণ।

বিস্তারিত......