এ কথা আমরা প্রায়ই শুনে থাকি, বয়স একটা সংখ্যামাত্র। মনের দিক থেকে যদি তরুণ থাকা যায় তাহলে বয়স কোনো ফ্যাক্টর নয়! কথাটি অনেকাংশে সঠিক। আবার চাইলেও আমরা সব সময় আমাদের বুড়িয়ে যাওয়া ঠেকাতে পারি না। কালের পরিক্রমায় বয়স বাড়ে, পরিবর্তন হয় আশপাশের।