শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় কাল
রাজনীতি

জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় কাল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৭:৫০ AM42 বার পঠিত
জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় কাল
সংবাদটি শেয়ার করুন:

জ্যেষ্ঠ প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায় ঘোষণা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেো রায়ের জন্য এই দিন ঠিক করেন।

এর আগে গত ১৭ আগস্ট ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। সেদিনই মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।

বিস্তারিত......

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ১০০টি গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী।

বিস্তারিত......


ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত......