শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:৪৪ AM34 বার পঠিত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে। রবিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের সাক্ষাৎকারের পর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

জানা যায়, নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২৯ অক্টোবর। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করা হয়।

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ১০০টি গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী।

বিস্তারিত......

সংকটে ঐক্যই সবচেয়ে বড় সমাধান: হুইপ নিজান

সংকটে ঐক্যই সবচেয়ে বড় সমাধান: হুইপ নিজান

‘সংকটে ঐক্যই সবচেয়ে বড় সমাধান’বলে ঐক্যের আহ্বান করেছেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা জেলার উন্নয়ন সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বিস্তারিত......


ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত......