শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/নগর/ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
নগর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:৪৪ AM13 বার পঠিত
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পেস্ট গলাতেই বের হলো ২৪ ক্যারেট স্বর্ণ, পকেটে আবার ৩৫ পিস অলংকার : শাহ আমানতে যাত্রী আটক

পেস্ট গলাতেই বের হলো ২৪ ক্যারেট স্বর্ণ, পকেটে আবার ৩৫ পিস অলংকার : শাহ আমানতে যাত্রী আটক

মাসকাটফেরত এক যাত্রীর কাছ থেকে মোট ৫৩১ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো স্বর্ণসদৃশ পেস্ট।



ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৬, সবচেয়ে বেশি মিরপুরে

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৬, সবচেয়ে বেশি মিরপুরে

রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬১ টি মামলা করা হয়েছে।

বিস্তারিত......
১০ বছর ধরে কচ্ছপগতিতে চলছে জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ

১০ বছর ধরে কচ্ছপগতিতে চলছে জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ

পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশ ও যানজটের মধ্যে দুই দশক ধরে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিসিএস, ব্যাংক-বিমা, জুডিশিয়ারি, আইন, পুলিশ প্রশাসন, করপোরেট ও বহুজাতিক কোম্পানিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নিজেদের অবস্থান তৈরি করছেন।

বিস্তারিত......