শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/নগর/রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
নগর

রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:০২ AM32 বার পঠিত
রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ডিজিটাল প্রযুক্তির ওপর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে।

বিস্তারিত......
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৬, সবচেয়ে বেশি মিরপুরে

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৬, সবচেয়ে বেশি মিরপুরে

রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬১ টি মামলা করা হয়েছে।

বিস্তারিত......

১০ বছর ধরে কচ্ছপগতিতে চলছে জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ

১০ বছর ধরে কচ্ছপগতিতে চলছে জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ

পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশ ও যানজটের মধ্যে দুই দশক ধরে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিসিএস, ব্যাংক-বিমা, জুডিশিয়ারি, আইন, পুলিশ প্রশাসন, করপোরেট ও বহুজাতিক কোম্পানিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নিজেদের অবস্থান তৈরি করছেন।

বিস্তারিত......