বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সাহিত্য/বরিশালে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত
সাহিত্য

বরিশালে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

'ভক্ত কবীর জাতে জোলা প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই' ফকির লালন শাহের এই গানের কথাকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব।

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৭:২৩ AM18 বার পঠিত
বরিশালে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

'ভক্ত কবীর জাতে জোলা প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই' ফকির লালন শাহের এই গানের কথাকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন বিশ্ব সংঘ আয়োজনে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসবএর শুভ উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আর রশীদ। লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জানান শিরীন।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা ফয়জুন নাহার শেলী। অনুষ্ঠানে কবীর-লালন বিষয়ে নানামাত্রিক দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেন বক্তারা। বক্তারা বলেন, লালন দর্শন আজ বিশ্ব দর্শন।

লালনের বাণী, সকল ভেদাভেদ ভুলে, মানুষকে একত্রিত করে। এছাড়া সন্ত কবীরের জীবন দর্শন আমাদেরকে আলোকিত করে। উৎসবের দ্বিতীয় পর্বে কবীরের দশটি এবং লালনের দশটি সংগীত নিবেদন করেন ঢাকা থেকে আগত কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীবৃন্দ।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শিল্পকলায় পুঁথিপাঠ

শিল্পকলায় পুঁথিপাঠ

বাংলার লোকজ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পুঁথি। সারাদিনের কাজ শেষে কুপি ও হারিকেনের আলোয় মানুষ জড়ো হয়ে পুঁথি শুনতেন।



কিটসের কল্পনার জগৎ

কিটসের কল্পনার জগৎ

যে ফুল আজ ফুটেছে, তা একদিন ঝরে যাবে। যে মুখ আজ সুন্দর, একদিন সেখানে বার্ধক্যের ছাপ পড়বে। যে হাসি আজ আনন্দে উজ্জ্বল, একদিন তার ওপর বেদনার ছায়া নেমে আসবে

বিস্তারিত......
গল্প : সীমানদী

গল্প : সীমানদী

সেই কবে কোন কালে, ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শিমুলিয়া গ্রামে সন্ধ্যা নামলে, দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে।

বিস্তারিত......
বরিশালে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত - মুক্ত তথ্য | মুক্ত তথ্য