বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সাহিত্য/সিংহের কেশরের নিচে
সাহিত্য

সিংহের কেশরের নিচে

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ এ ০২:০১ PM22 বার পঠিত
সিংহের কেশরের নিচে
সংবাদটি শেয়ার করুন:

রেজাউদ্দিন স্টালিন *

সকালের সামনে দিয়ে চলে গেলো একটা দুপুর দুপুরের সামনে দিয়ে বিকেল বিকেলের পেছন দিয়ে রাত কেউ বুঝলো না সময়

মেঘের মুখের ওপর দিয়ে চলে গেলো চন্দ্রযান মাধ্যাকর্ষণ বুঝতেও পারেনি পৃথিবীর চলাচল সবাই তাকিয়ে আছে নভোযানের দিকে আর বিশ্বের মধ্যমণিরা মহাকাশের জানলা দিয়ে দেখছে

লেবানন গাজার লেলিহান মুহূর্তগুলো পৃথিবীকে টুকরো করে ফেলছে মিসাইল টেনে ছিঁড়ে ফেলছে আকাশ ঝুলে পড়তে পড়তে নক্ষত্রেরা বাদুড়

পাখিরূপী বিমান উড়তে-উড়তে মেঘ বোমারু বিমান ছুটতে ছুটতে হাঙর নিচে দাঁড়িয়ে সবাই শুনছে কোটি কোটি বজ্রনাদ

বিস্ময়কর রূপান্তর প্রত্যেকে শুয়ে আছে এক বুভুক্ষু গর্জমান সিংহের কেশরের নিচে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শিল্পকলায় পুঁথিপাঠ

শিল্পকলায় পুঁথিপাঠ

বাংলার লোকজ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পুঁথি। সারাদিনের কাজ শেষে কুপি ও হারিকেনের আলোয় মানুষ জড়ো হয়ে পুঁথি শুনতেন।



কিটসের কল্পনার জগৎ

কিটসের কল্পনার জগৎ

যে ফুল আজ ফুটেছে, তা একদিন ঝরে যাবে। যে মুখ আজ সুন্দর, একদিন সেখানে বার্ধক্যের ছাপ পড়বে। যে হাসি আজ আনন্দে উজ্জ্বল, একদিন তার ওপর বেদনার ছায়া নেমে আসবে

বিস্তারিত......
গল্প : সীমানদী

গল্প : সীমানদী

সেই কবে কোন কালে, ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শিমুলিয়া গ্রামে সন্ধ্যা নামলে, দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে।

বিস্তারিত......

বরিশালে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

বরিশালে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

'ভক্ত কবীর জাতে জোলা প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই' ফকির লালন শাহের এই গানের কথাকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব।

বিস্তারিত......


সিংহের কেশরের নিচে - মুক্ত তথ্য | মুক্ত তথ্য