বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/ফিচার/সকালে জিরা পানি পানের উপকারিতা জেনে নিন
ফিচার

সকালে জিরা পানি পানের উপকারিতা জেনে নিন

বিভিন্ন ধরনের ভেষজ মসলায় আছে বিভিন্ন গুণাগুণ। এর মধ্যে অন্যতম হলো জিরা। সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করা একটি জনপ্রিয় অভ্যাস হয়ে উঠেছে।

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫২ AM41 বার পঠিত
সকালে জিরা পানি পানের উপকারিতা জেনে নিন
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

বিভিন্ন ধরনের ভেষজ মসলায় আছে বিভিন্ন গুণাগুণ। এর মধ্যে অন্যতম হলো জিরা। সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করা একটি জনপ্রিয় অভ্যাস হয়ে উঠেছে। সহজলভ্য এই ঘরোয়া পানীয়টি শরীরকে সুস্থ রাখতে নানা উপকারে আসে। নিয়মিত জিরা ভেজানো পানি খেলে শরীরের ভেতর থেকে ইতিবাচক পরিবর্তন শুরু হয়। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পানের উপকারিতা-

হজমশক্তি বাড়াতে সহায়ক জিরা পানি হজম প্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করতে পারে। সকালে খালি পেটে এটি পান করলে পাকস্থলীতে হজমে সহায়ক রস নিঃসরণ বাড়তে পারে, ফলে খাবার সহজে হজম হয়।

গ্যাস ও পেট ফাঁপা কমায় অনেকেই গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন। নিয়মিত পরিমিত পরিমাণে জিরা পানি পান করলে এসব সমস্যা কিছুটা কমতে পারে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক জিরা পানি শরীরের বিপাকক্রিয়া সচল রাখতে সাহায্য করতে পারে। এর ফলে ক্যালরি পোড়ানোর প্রক্রিয়া কিছুটা সক্রিয় হয়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিরায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান। এসব উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখতে পারে।

শরীরকে সতেজ রাখতে সহায্য করে দিনের শুরুতে এক গ্লাস জিরা পানি শরীরকে চাঙা ও সতেজ অনুভব করতে সাহায্য করতে পারে। এটি সারাদিনের কর্মক্ষমতা বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

পানিশূন্যতা দূর করতে পারে সারা রাত ঘুমের পর শরীরে পানির ঘাটতি তৈরি হয়। সকালে জিরা পানি পান করলে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করে এবং শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে।

ত্বকের জন্য উপকারী জিরায় থাকা উপকারী উপাদান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সঙ্গে এটি ত্বকের যত্নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করতে সহায়ক জিরা পানি শরীরের স্বাভাবিক পরিশোধন প্রক্রিয়ায় সহায়তা করতে পারে বলে অনেকের ধারণা রয়েছে। ফলে শরীর হালকা ও স্বস্তিদায়ক অনুভূত হতে পারে।

তবে অতিরিক্ত জিরা পানি পান করা উচিত নয়। এতে বুক জ্বালা করতে পারে। কোনো দীর্ঘমেয়াদি অসুস্থতা বা নিয়মিত ওষুধ সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে জিরা পানি পান করাই নিরাপদ।

সূত্র : আনন্দবাজার

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

কাঠবাদাম প্রোটিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ। সাধারণত ২৩টি কাঠবাদামকে এক পরিবেশন বা প্রায় এক আউন্স ধরা হয়।



সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা

সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা

প্রাচীনকাল থেকেই হলুদের ব্যবহার বহুল। তা রান্নার ক্ষেত্রেই হোক বা রূপচর্চা, এর জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি হলুদ ওষুধ হিসেবেও দারুণ কাজ করে।

বিস্তারিত......
তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

পানি পানের জন্য প্লাস্টিকের বোতলের বদলে তামা বা স্টিলের বোতল বেছে নিচ্ছেন অনেকেই। কেউ তামার বোতলের স্বাস্থ্যগুণে আস্থা রাখেন, আবার কেউ নিরাপদ ও টেকসই ব্যবহারের জন্য স্টিলের বোতল পছন্দ করেন।

বিস্তারিত......

রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

ক্যানসার চিকিৎসায় এক নতুন আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, ক্যানসার আক্রান্ত কোষের ভেতরে থাকা এক ধরণের গ্যাস ব্যবহার করে সেখানেই ক্যানসার মারার ওষুধ তৈরি করা সম্ভব।

বিস্তারিত......


ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা

ক্যাপসিকাম খাওয়ার ৮ উপকারিতা

ক্যাপসিকাম, যা সাধারণত বেল পেপার বা মিষ্টি মরিচ নামেও পরিচিত, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি সবুজ, লাল, হলুদ, এবং কমলা বিভিন্ন রঙে পাওয়া যায়।

বিস্তারিত......