ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৬, সবচেয়ে বেশি মিরপুরে
রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬১ টি মামলা করা হয়েছে।

মুক্ততথ্য ডেস্ক
রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬১ টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে রমনা বিভাগ ৩৬ জনকে, লালবাগ বিভাগ ৩০ জনকে, ওয়ারী বিভাগ ৮৬ জনকে, মতিঝিল বিভাগ ৬৫ জনকে, তেজগাঁও বিভাগ ৭৪ জনকে, মিরপুর বিভাগ ১৫২ জনকে, গুলশান বিভাগ ৪৯ জনকে, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করে।
অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৮৭০ পিস ইয়াবা, ১৩.৮ গ্রাম হেরোইন, ২১০ বোতল ফেনসিডিল, ১টি ম্যাগাজিনসহ খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি, ১টি হাতকড়া, ডিবির ২টি জ্যাকেট, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ১৪টি মোবাইলফোন, ২টি গুলির খোসা, ১টি ফয়েল পেপার, ১৩ হাজার ৩০০ টাকা ও তিনজন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও ডিএমপির এই কর্মকর্তা।





