বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/ফিচার/তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?
ফিচার

তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

পানি পানের জন্য প্লাস্টিকের বোতলের বদলে তামা বা স্টিলের বোতল বেছে নিচ্ছেন অনেকেই। কেউ তামার বোতলের স্বাস্থ্যগুণে আস্থা রাখেন, আবার কেউ নিরাপদ ও টেকসই ব্যবহারের জন্য স্টিলের বোতল পছন্দ করেন।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৬ AM21 বার পঠিত
তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

পানি পানের জন্য প্লাস্টিকের বোতলের বদলে তামা বা স্টিলের বোতল বেছে নিচ্ছেন অনেকেই। কেউ তামার বোতলের স্বাস্থ্যগুণে আস্থা রাখেন, আবার কেউ নিরাপদ ও টেকসই ব্যবহারের জন্য স্টিলের বোতল পছন্দ করেন। তবে স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপযোগী? তামার পানির কথিত উপকারিতার কতটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আর স্টিলের বোতলই বা কতটা নিরাপদ? বোতল কেনার আগে জেনে নেওয়া যাক, এ দুই ধরনের বোতলের সুবিধা ও সতর্কতার দিকগুলো।

তামার বোতলের উপকারিতা তামার বোতলের পানিকে বলা হয় 'তাম্রজল'। সারারাত তামার বোতলে পানি রাখলে তামার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ পানি মিশে যায়। তামা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে হজম ভালো করে। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তামার পানি, ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। তামার পাত্রে রাখা পানি খেলে কোলাজেন তৈরিতে সাহায্য করে। এর ফলে ত্বক ও চুল ভালো থাকে। প্রদাহ কমানোর ক্ষমতা থাকায় এই পানি অস্থিসন্ধির ব্যথা কমায়। তবে তামার বোতলে ৮-১২ ঘণ্টার বেশি পানি রাখা ঠিক নয়। আবার দিনে ২-৩ বারের বেশি তামার পানি খাওয়াও উচিত নয়। অতিরিক্ত তামা শরীরে গেলে বমি, পেট ব্যথা বা লিভারের সমস্যা হতে পারে। লেবু, টক জাতীয় কিছু তামার বোতলে রাখা একদম নিষিদ্ধ।

স্টিলের বোতলের উপকারিতা স্টিল হল সবচেয়ে নিরাপদ এবং নিরপেক্ষ। স্টিল পানির সঙ্গে কোনও বিক্রিয়া করে না। পানির স্বাদ বা গুণ বদলায় না। এই ধরনের বোতল পড়ে গেলেও ভাঙে না, মরচে ধরে না। সহজে পরিষ্কার করা যায়। ডাবল-ওয়াল স্টিলের বোতলে ২৪ ঘণ্টা পর্যন্ত পানি গরম বা ঠান্ডা থাকে।

তাহলে কোনটা কিনবেন? যদি আপনি আয়ুর্বেদিক উপকার পেতে চান, তাহলে সকালে খালি পেটে এক বোতল তামার পানি খেতে পারেন। সারারাত বোতলে পানি রেখে সকালে খান। আর যদি আপনি সারাদিনের জন্য, অফিস বা জিমের জন্য একটি বোতল খুঁজছেন যেখানে বারবার পানি ভরতে হয় এবং কোনও ঝুঁকি ছাড়া পানি খেতে হয়, তাহলে স্টিল ব্যবহার করতে পারেন।

সূত্র: এশিয়াননেটনিউজ

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

দিনে কতটি কাঠবাদাম খাওয়া উপকারী?

কাঠবাদাম প্রোটিন, আঁশ, স্বাস্থ্যকর চর্বি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানে সমৃদ্ধ। সাধারণত ২৩টি কাঠবাদামকে এক পরিবেশন বা প্রায় এক আউন্স ধরা হয়।



সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা

সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা

প্রাচীনকাল থেকেই হলুদের ব্যবহার বহুল। তা রান্নার ক্ষেত্রেই হোক বা রূপচর্চা, এর জুড়ি মেলা ভার। কিন্তু জানেন কি হলুদ ওষুধ হিসেবেও দারুণ কাজ করে।

বিস্তারিত......
রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

রোগাক্রান্ত কোষের ভেতরেই তৈরি হবে প্রতিষেধক

ক্যানসার চিকিৎসায় এক নতুন আশার আলো দেখিয়েছেন বিজ্ঞানীরা। তারা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছেন, ক্যানসার আক্রান্ত কোষের ভেতরে থাকা এক ধরণের গ্যাস ব্যবহার করে সেখানেই ক্যানসার মারার ওষুধ তৈরি করা সম্ভব।

বিস্তারিত......

সকালে কুসুম গরম পানিতে মধু খাচ্ছেন? জেনে নিন উপকারিতা

সকালে কুসুম গরম পানিতে মধু খাচ্ছেন? জেনে নিন উপকারিতা

আয়ুর্বেদে মধুর বহুবিধ উপকারিতা সকলেরই জানা। কেউ কেউ মধুকে সুপারফুডও বলে থাকে।

বিস্তারিত......


বায়োফিলিক অন্দরসজ্জা : সবুজ, আলো আর প্রকৃতির ছোঁয়ায় সাজুক ঘর

বায়োফিলিক অন্দরসজ্জা : সবুজ, আলো আর প্রকৃতির ছোঁয়ায় সাজুক ঘর

আলো, বাতাস আর সবুজের মেলবন্ধনে ঘর হয়ে উঠতে পারে আরও প্রাণবন্ত, স্নিগ্ধ ও আরামদায়ক। ঘর সাজাতে দামি আসবাব, বাহারি শোপিস কিংবা নতুন পর্দা কেনাই একমাত্র উপায় নয়। বরং ঘরের আনাচকানাচে গাছপালা, কাঠ, বাঁশ ও বেতের মতো প্রাকৃতিক উপকরণ এবং মৃদু আলোর ব্যবহারেই তৈরি করা যায় প্রকৃতির কাছাকাছি এক সুন্দর পরিবেশ।

বিস্তারিত......