বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/অর্থনীতি/বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে।

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬ এ ০৫:৪৮ PM12 বার পঠিত
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৪ গুণ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন থেকে বর্তমানে তা চার গুণে উন্নীত হয়েছে। বুধবার রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয় কেন্দ্রে এ সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান এ সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, নগদবিহীন লেনদেন উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে এ সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, সেবার মান উন্নয়নে গত ১ নভেম্বর ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সুবিধা চালু করা হয়েছে।

তিনি জানান, নগদবিহীন লেনদেনের আওতা বাড়াতে দেশের বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগও নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তৃণমূল পর্যায়ে এ সেবা সম্প্রসারণের চ্যালেঞ্জ তুলে ধরে ডেপুটি গভর্নর বলেন, মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমিত প্রাপ্যতা এক্ষেত্রে বড় বাধা হিসেবে রয়েছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক, খুচরা বিক্রয় নেটওয়ার্ক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে মুদ্রা নোট ছাপানোর ব্যয় কমবে এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে। নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং দেশের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজলভ্য করাই বাংলা কিউআর সেবা সম্প্রসারণের লক্ষ্য।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না অনুমতি

বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না অনুমতি

বিদেশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অগ্রাধিকার শেয়ারের বিপরীতে ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না।



ব্যাংকের জন্য হচ্ছে এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা

ব্যাংকের জন্য হচ্ছে এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য এআইভিত্তিক (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এআই ও নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সৃষ্ট সাইবার ঝুঁকি মোকাবিলায় এ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।

বিস্তারিত......
রপ্তানি আয় বাড়ল ৫.৮৮ শতাংশ

রপ্তানি আয় বাড়ল ৫.৮৮ শতাংশ

এ সময়ে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে এক হাজার ৭০৯ কোটি ডলারে। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল এক হাজার ৬১৪ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।

বিস্তারিত......

কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ প্রস্তুতি নিচ্ছে সিএসই

কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ প্রস্তুতি নিচ্ছে সিএসই

পুঁজিবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম হিসেবে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই বাজার চালুর আগে বিনিয়োগকারীদের সচেতন ও শিক্ষিত করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বিস্তারিত......


নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ

নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায় : ওয়াহিদউদ্দিন মাহমুদ

প্রকৃত ব্যবসায়ীদের কাছে ব্যাংক থেকে নতুন করে দেওয়া ঋণের অর্থ পৌঁছাচ্ছে কি না সে নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বিস্তারিত......