বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/আন্তর্জাতিক/মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ঝুঁকি প্রবল
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ঝুঁকি প্রবল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর আবারও মার্কিন হামলার ঝুঁকি অত্যন্ত বাস্তব হয়ে দেখা দিয়েছে। এই অবস্থায় তেহরানও পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫১ AM38 বার পঠিত
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার ঝুঁকি প্রবল
সংবাদটি শেয়ার করুন:

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের ওপর আবারও মার্কিন হামলার ঝুঁকি অত্যন্ত বাস্তব হয়ে দেখা দিয়েছে। এই অবস্থায় তেহরানও পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এদিকে, ক্রমবর্ধমান এই আঞ্চলিক উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিরাপদ রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে চীন। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো ও রাজনৈতিক বিশ্লেষক নিগার মোর্তজাভি আল জাজিরাকে জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরান ছাড় দিতে রাজি থাকলেও নিজেদের দরকষাকষির ক্ষমতা হারাতে চায় না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দুটি যুদ্ধের পর মার্কিন নেতৃত্বের ওপর ইরানের আস্থা প্রায় নেই বললেই চলে।

মোর্তজাভি সতর্ক করে বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর আরেকটি মার্কিন হামলার ঝুঁকি খুব বাস্তব। তিনি জানান, ইরানের সামরিক নীতি ও বক্তব্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, নতুন করে হামলা হলে তেহরান আর আগের মতো সংযম দেখাবে না, বরং দ্রুত ও আগ্রাসী জবাব দেবে, যা যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়িয়ে তুলতে পারে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হয়েছে চীন। ১৯৭৮ সালে চীনের সঙ্গে ওমানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রথমবারের মতো বেইজিং সফর করছেন দেশটির রাষ্ট্রপ্রধান সুলতান হাইথাম বিন তারিক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই অঞ্চলকে পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের যুদ্ধক্ষেত্র না বানানোর আহ্বান জানিয়েছেন। দুই নেতাই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল এবং সংঘাতের কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী বাঘেরি কানির সঙ্গে সাক্ষাতে বলেন, সংঘাত দীর্ঘায়িত হচ্ছে এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব। চীন চলতি মাসেই ইরান, ওমান ও সৌদি আরবে তাদের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে। ওমানও এই অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা আনতে বেইজিংয়ের বৃহত্তর ভূমিকাকে স্বাগত জানিয়েছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

একের পর এক পরীক্ষা, অস্ত্রের উৎপাদন বৃদ্ধিতে নজর উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সাগরের দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বুধবার (৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।



হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলা : সামনে কী ঘটতে যাচ্ছে?

ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দেশটির কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করছিল।

বিস্তারিত......
সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

সোনম ওয়াংচুকের স্কুল বন্ধের নির্দেশ

জলবায়ু আন্দোলনকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভস, লাদাখকে (এইচআইএএল) ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

বিস্তারিত......

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরো ১৭% বাড়তে পারে

ব্রেন্ট ক্রুডের গড় দাম আগামী ডিসেম্বরে ১০৫ ডলারে পৌঁছতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

বিস্তারিত......


রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

রুশ তেল স্থাপনায় হামলা বন্ধ চান ট্রাম্প, জেলেনস্কি বললেন ‘ক্ষেপণাস্ত্র দিন’

যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট প্রতিরোধী ক্ষেপণাস্ত্র দিলে রাশিয়ার তেল শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ প্রস্তাব দেন।

বিস্তারিত......