শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/নগর/রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম
নগর

রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

গত সপ্তাহের তুলনায় রাজধানীতে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের দামও বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৬ AM30 বার পঠিত
রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

গত সপ্তাহের তুলনায় রাজধানীতে বেড়েছে সবজির দাম। একই সঙ্গে মাছ, মাংস ও ডিমের দামও বেড়েছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। বাজার ঘুরে দেখা যায়, জাত ও মানভেদে বেগুন ১০০ থেকে ১৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা এবং করলা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল ও ঢ্যাঁড়স ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙা ৬০ থেকে ৭০ টাকা, কাঁকরোল ও ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া আলু ৩০ টাকা, লতি ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা এবং শসা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া ৫০ থেকে ৫৫ টাকা কেজি এবং চালকুমড়া প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছ, ডিম ও মুরগির বাজারও এখনো চড়া। বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। গত সপ্তাহে যেসব সবজি তুলনামূলক কম দামে কেনা গেছে, এখন সেগুলোই বাড়তি দামে কিনতে হচ্ছে। সবজি বিক্রেতারা বলেন, বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় নতুন করে বেশ কিছু সবজির দাম বেড়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।



ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৬, সবচেয়ে বেশি মিরপুরে

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৪৬, সবচেয়ে বেশি মিরপুরে

রাজধানীতে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬১ টি মামলা করা হয়েছে।

বিস্তারিত......
১০ বছর ধরে কচ্ছপগতিতে চলছে জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ

১০ বছর ধরে কচ্ছপগতিতে চলছে জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ

পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশ ও যানজটের মধ্যে দুই দশক ধরে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিসিএস, ব্যাংক-বিমা, জুডিশিয়ারি, আইন, পুলিশ প্রশাসন, করপোরেট ও বহুজাতিক কোম্পানিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নিজেদের অবস্থান তৈরি করছেন।

বিস্তারিত......