বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সাহিত্য/শরণার্থীশিবিরে বসে কবিতার বই ‘স্টিল আই ব্রিদ’ প্রকাশ
সাহিত্য

শরণার্থীশিবিরে বসে কবিতার বই ‘স্টিল আই ব্রিদ’ প্রকাশ

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বসবাসরত ২২ বছর বয়সী কবি রো হেফজুর প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে।

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৭:২১ AM21 বার পঠিত
শরণার্থীশিবিরে বসে কবিতার বই ‘স্টিল আই ব্রিদ’ প্রকাশ
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরে বসবাসরত ২২ বছর বয়সী কবি রো হেফজুর প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে। ১৪৮ পৃষ্ঠার এ কাব্যগ্রন্থটির নাম ‘স্টিল আই ব্রিদ: ভয়েসেস দ্য ওয়ার্ল্ড মাস্ট হিয়ার’ (Still I Breathe: Voices the World Must Hear)।

চলতি বছরের শুরুর দিকে বইটি প্রকাশিত হলেও সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এক বিশেষ সাহিত্য অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। আন্তর্জাতিক সাহিত্য সংগঠন 'পেন ইন্টারন্যাশনাল' ও তাদের ‘ইয়াং রাইটার্স কমিটি’র সহায়তায় এ প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। কবি রো হেফজুর মূল বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং শহরের কিয়াং তং গ্রামে। তিনি বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন।

সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষাদান ও তরুণদের শিক্ষা কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত। হেফজুর কবিতায় উঠে এসেছে গৃহহীন হওয়া ও নির্বাসনের যন্ত্রণা, নিপীড়নের ক্ষত, পাশাপাশি এসেছে বন্ধুত্ব, ভালোবাসা, শিক্ষা ও ধর্মীয় উৎসবের প্রসঙ্গ।

একই সাথে নিজস্ব ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখার আকুল আকুতি প্রকাশ পেয়েছে তাঁর লেখার ছত্রে ছত্রে। ‘রোহিঙ্গা ফিউচার্স’ প্রকল্পের আওতায় গবেষক ড. রোনান লি-এর সহায়তায় বইটি আলোর মুখ দেখেছে। প্রকল্পটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা লেখকদের সাহিত্যকর্ম প্রকাশে কাজ করে আসছে। এর আগে হেফজু বিশ্বজুড়ে উদীয়মান তরুণ লেখকদের প্ল্যাটফর্ম পেন ইন্টারন্যাশনালের সহযোগী উদ্যোগ ‘টুমরো ক্লাব’-এর সাথে যুক্ত হন। সেখানে তাঁর কবিতা ও একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছিল।

অনলাইনে বইটি প্রকাশের পর হেফজু পেন ইন্টারন্যাশনালকে জানান, অর্থাভাবের কারণে ক্যাম্পের বন্ধু ও পরিজনদের হাতে বইটির বাস্তব কপি তুলে দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এরপরই পেন ইন্টারন্যাশনাল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এই উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে এবং রোহিঙ্গা লেখক মায়ু আলীর সহায়তায় উপস্থিত সবার হাতে বইটি পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

শিল্পকলায় পুঁথিপাঠ

শিল্পকলায় পুঁথিপাঠ

বাংলার লোকজ ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পুঁথি। সারাদিনের কাজ শেষে কুপি ও হারিকেনের আলোয় মানুষ জড়ো হয়ে পুঁথি শুনতেন।



কিটসের কল্পনার জগৎ

কিটসের কল্পনার জগৎ

যে ফুল আজ ফুটেছে, তা একদিন ঝরে যাবে। যে মুখ আজ সুন্দর, একদিন সেখানে বার্ধক্যের ছাপ পড়বে। যে হাসি আজ আনন্দে উজ্জ্বল, একদিন তার ওপর বেদনার ছায়া নেমে আসবে

বিস্তারিত......
গল্প : সীমানদী

গল্প : সীমানদী

সেই কবে কোন কালে, ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শিমুলিয়া গ্রামে সন্ধ্যা নামলে, দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে।

বিস্তারিত......