শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/রাজনীতি/১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী
রাজনীতি

১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ১০০টি গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী।

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৭:৩০ PM38 বার পঠিত
১০০ গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী : রিজভী
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ১০০টি গুলির চেয়ে একটি গান অনেক বেশি শক্তিশালী। ১০০টি গুলি যা না করতে পারে, একটি গান তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে। ‘দেশটা কি তোর বাপের নাকি’ গানটি আমাদের জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহের কথা তুলে ধরে তিনি বলেছেন, নজরুলের কালজয়ী গানগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রাণিত করেছিল ব্যাপকভাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ইথুন বাবু রচিত, সুরারোপিত "একজন নেতার কথা বলছি" গানের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন। সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংগীত শিল্পী, সুরকার ও জাসাস নেতা ইথুন বাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, সংসদ সদস্য শাম্মী আখতার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, জাসাস আহ্বায়ক হেলাল খান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, সংগীত শিল্পী সাজ্জাদ হোসাইন পলাশ, মৌসুমী চৌধুরী ও পরান আহসান প্রমুখ।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হবে।

বিস্তারিত......

সংকটে ঐক্যই সবচেয়ে বড় সমাধান: হুইপ নিজান

সংকটে ঐক্যই সবচেয়ে বড় সমাধান: হুইপ নিজান

‘সংকটে ঐক্যই সবচেয়ে বড় সমাধান’বলে ঐক্যের আহ্বান করেছেন জাতীয় সংসদের হুইপ ও কুমিল্লা জেলার উন্নয়ন সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বিস্তারিত......


ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকায় আওয়ামী লীগের আরও ৩২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত......