বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/"দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ
বিনোদন

"দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ

জনপ্রিয় গান ‘সহজ মানুষ’ কিংবা ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ -কণ্ঠ দেওয়া সংগীতশিল্পী আনুশেহ আনাদিল যিনি নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন বর্তমান গানের মঞ্চে তার উপস্থিতি কমেছে।

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:১৬ AM54 বার পঠিত
"দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

জনপ্রিয় গান ‘সহজ মানুষ’ কিংবা ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ -কণ্ঠ দেওয়া সংগীতশিল্পী আনুশেহ আনাদিল যিনি নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন বর্তমান গানের মঞ্চে তার উপস্থিতি কমেছে। শুধু গানই নয়, মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে খুব একটা পাওয়া যায় না। কেউ কেউ গুঞ্জন ছড়ায়, নেশাগ্রস্ত হয়ে পড়ার কারণে আর গাইতে পারছেন না আনুশেহ। সে কারণেই তিনি নিভৃত জীবন বেছে নিয়েছেন। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

ভিডিওতে আনুশেহ বলেন, “আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না। এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না।"“আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।"

মাঝে লম্বা সময় ধরে ফেসবুকেও অনুপস্থিত ছিলেন। এ বছরের জুনে ফেসবুকে ফিরে জানান, তিনি টনিটাস রোগে আক্রান্ত। এটি কানের একটি বিরল সমস্যা। বাংলা ব্যান্ডের হাত ধরে লোকসংগীত ও ফোক ফিউশনে নিজস্ব ধারা তৈরি করেছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আমি ওপার হয়ে’ ইত্যাদি।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা।

বিস্তারিত......
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......


বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে এক বড় পরিবর্তন। বিয়ের প্রস্তুতি এবং দক্ষিণী একাধিক সিনেমার ব্যস্ততার কারণে অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিস্তারিত......