বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক
বিনোদন

এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক

বলিউড অভিনেতা মুকুল দেবের প্রয়াণের এক বছরেরও বেশি সময় পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘উড়তা তির’। গত বছরের ২৩ মে মাত্র ৫৪ বছর বয়সে মারা যান এই গুণী শিল্পী।

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৫ AM62 বার পঠিত
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা মুকুল দেবের প্রয়াণের এক বছরেরও বেশি সময় পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘উড়তা তির’। গত বছরের ২৩ মে মাত্র ৫৪ বছর বয়সে মারা যান এই গুণী শিল্পী। তবে মৃত্যুর পরও তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসিত হচ্ছেন তিনি। সম্প্রতি ছবিটির লেখক ও পরিচালক আকাশ এ কৌশিক প্রয়াত এই অভিনেতার স্মৃতিচারণ করার পাশাপাশি প্রকাশ করেছেন একটি চাঞ্চল্যকর তথ্য—কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ছবিতে সংযোজন করা হয়েছে মুকুল দেবের ডাবিং ও বিশেষ সংলাপ।

২০২৪ সালে যখন ‘উড়তা তির’ সিনেমার শুটিং শেষ হয়, তখন গল্পে অন্য একটি বিষয় রাখার পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে ঘটে যাওয়া পহেলগাম সন্ত্রাসী হামলার জবাবে মে মাসে ভারত সরকার ‘অপারেশন সিন্দুর’ সামরিক অভিযান পরিচালনা করে। এই ঘটনাকে ছবিতে প্রাসঙ্গিক করে তুলতে চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন পরিচালক। বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আকাশ এ কৌশিক নিশ্চিত করেন, তৎকালীন পরিস্থিতি মাথায় রেখে মুকুল দেবের চরিত্রে বিশেষ সংলাপটি যুক্ত করা হয়। যেহেতু ততদিনে অভিনেতা মারা গেছেন, তাই আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে তার কণ্ঠ পুনর্নির্মাণ করে ‘অপারেশন সিন্দুর’ বিষয়ক সংলাপটি ছবিতে যুক্ত করা সম্ভব হয়েছে।

শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন পরিচালক আকাশ। তিনি জানান, মুকুল দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত চমৎকার। ছবির হাস্যরসাত্মক দৃশ্যগুলোর স্ক্রিপ্ট শোনানোর সময় তিনি প্রাণ খুলে হাসতেন এবং চরিত্রের আঞ্চলিক ভাষার টান ফুটিয়ে তুলতে প্রচুর পরিশ্রম করেছিলেন। গভীর রাতে হঠাৎ ফোন করে দৃশ্যের কথা মনে করে হেসে ওঠার মতো অনেক মধুর স্মৃতি রয়েছে তাদের। কোনো বার্তা লিখে পাঠানোর বদলে তিনি সব সময় হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠাতেন, যা পরিচালক এখনো সযত্নে রেখে দিয়েছেন এবং মাঝে মাঝে শোনেন। মুকুল দেব প্রায়ই বলতেন যে এই চরিত্রের মাধ্যমে তিনি সারা দেশের মানুষের ভালোবাসা পাবেন। তার সেই বিশ্বাস সত্যি হয়েছে এবং দর্শক তাকে পর্দায় দেখে আবারও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

ধর্মা প্রডাকশনস ও শিখ্যা এন্টারটেইনমেন্টের ব্যানারে করণ জোহর ও গুণীত মোঙ্গার প্রযোজনায় তৈরি এই স্পাই-কমেডি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। এ ছাড়া রাহুল বোস, রাম কাপুর, গুলশান গ্রোভার, সুপ্রিয়া পাঠক এবং মুকুল দেবের মতো প্রবীণ অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এটি প্রয়াত মুকুল দেবের মৃত্যুর পর মুক্তি পাওয়া দ্বিতীয় চলচ্চিত্র, যেখানে প্রযুক্তি ও মানবিক অনুভূতির চমৎকার মেলবন্ধনে তাকে আবারও রুপালি পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা।

বিস্তারিত......
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......


বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে এক বড় পরিবর্তন। বিয়ের প্রস্তুতি এবং দক্ষিণী একাধিক সিনেমার ব্যস্ততার কারণে অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিস্তারিত......