বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/এবার ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড
বিনোদন

এবার ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা পাম ডি'অর জয়ী ও অস্কার মনোনীত প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে তেহরানের একটি আদালত।

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:১০ AM46 বার পঠিত
এবার ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মাননা পাম ডি'অর জয়ী ও অস্কার মনোনীত প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছে তেহরানের একটি আদালত। তার অনুপস্থিতিতেই বিচারকার্য সম্পন্ন করে এই রায় ঘোষণা করা হয়েছে। পরিচালকের আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘ এই কারাদণ্ডের পাশাপাশি তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর আগামী দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং দুই বছরের জন্য ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তেহরানের রেভল্যুশনারি কোর্টের শাখা ২৬ থেকে এই রায়টি দেওয়া হয়। ইরানি সংস্কারপন্থী অনলাইন সংবাদমাধ্যম ‘এমতেদাদ নিউজ এজেন্সি’ প্রথম এই খবর প্রকাশ করে। তবে পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া কিংবা রায় ঘোষণার আগে পানাহিকে শুনানি সম্পর্কে কোনো প্রকার পূর্ব নোটিশ বা অবহিতকরণ করা হয়নি। পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, আদালতের নথিগুলোতে দাবি করা হয়েছে যে পানাহি বিদেশে অবস্থান করছেন এবং তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। অথচ এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ গত ৩০শে মার্চই পানাহি ইরানে ফিরে আসেন। এমনকি একটি পৃথক মামলার প্রসঙ্গে গত আগস্ট মাসেই তিনি দেশটির এক তদন্ত আদালতে সশরীরে হাজিরও হয়েছিলেন। আইনজীবী আরও জানান, বর্তমানে ইরানে অবস্থানরত পানাহি একই সাথে তিনটি চলমান আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরেও পানাহিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেই সময়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। গত বছর কান চলচ্চিত্র উৎসবে নিজের বিখ্যাত চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এর জন্য চলচ্চিত্র বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার পাম ডি'অর জয় করেন পানাহি। ২০১৫ সালের শেষের দিকেও ইরানের রেভল্যুশনারি কোর্ট তাঁর অনুপস্থিতিতেই তাকে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ছবিটি 'সেরা আন্তর্জাতিক ফিচারের' জন্য মনোনীত হওয়ার পর মার্চ মাসের শেষভাগে তিনি দেশে ফেরেন।

উল্লেখ্য, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমাটি নির্মাণের ঠিক পূর্বেও পানাহিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে আমরণ অনশন পালন করার পর তিনি মুক্তি পান। ২০১০ সালের সরকারবিরোধী কর্মকাণ্ড এবং সহকর্মী ও বন্ধু চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অভিযোগে ২০২২ এবং ২০২৩ সালে তিনি ইরানের কুখ্যাত ইভিন কারাগারে ৮৬ দিন বন্দী ছিলেন।

২০০৩ সাল থেকেই জাফর পানাহি ইরানের কঠোর শাসকগোষ্ঠীর সাথে বিরোধে জড়িয়ে পড়েন। রাষ্ট্রবিরোধী অবস্থান এবং সরকারবিরোধী প্রচারণার অভিযোগে তাকে এর আগেও দুবার কারাবরণ করতে হয়েছে। চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। এসব নিষেধাজ্ঞা ও বাধা সত্ত্বেও তিনি গোপনে চলচ্চিত্র নির্মাণ চালিয়ে গেছেন। তাঁর তৈরি 'দিস ইজ নট আ ফিল্ম', 'নো বিয়ার্স' এবং 'ট্যাক্সি তেহরান' বিশ্বজুড়ে বিপুল প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে 'ট্যাক্সি তেহরান' ২০১৫ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার অর্জন করে।

সূত্র: ইউরো নিউজ

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা।

বিস্তারিত......
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......


বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে এক বড় পরিবর্তন। বিয়ের প্রস্তুতি এবং দক্ষিণী একাধিক সিনেমার ব্যস্ততার কারণে অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিস্তারিত......