এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ
বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তার প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।

বিনোদন ডেস্ক
বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তার প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা। ‘খলনায়ক’-এ আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মন্ডল, তুষার খান ও সেন্টু। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে। সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর ভড়। অন্যদিকে শিল্প নির্দেশনার কাজ করছেন শিবাজী পাল।
নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রসঙ্গে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘খলনায়ক’ মানবচরিত্রের জটিলতা ও রহস্যময়তাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। চিত্রনাট্য, অভিনয়শিল্পী নির্বাচন এবং নির্মাণশৈলীতে দর্শকেরা ভিন্নধর্মী অভিজ্ঞতা পাবেন বলে আশা করছেন তিনি। তবে সিনেমাটির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই মুক্তির তারিখ, বিস্তারিত তথ্য এবং প্রচারণাসংক্রান্ত উপকরণ প্রকাশের কথা জানানো হয়েছে।





