বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক
বিনোদন

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা।

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬ এ ০৬:৩৭ AM55 বার পঠিত
জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা। তবে এবার জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে মান্নাতের বারান্দায় হাজির হননি তিনি। প্রতি বছর জন্মদিনের মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানান শাহরুখ। গত কয়েক বছর ধরে এটি একরকম নিয়মে পরিণত হয়েছিল। তবে সাময়িকভাবে মান্নাত ছেড়ে অন্যত্র থাকায় এবার সেই ঐতিহ্যে বাধা পরেছে।

তবে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই মান্নাতের সামনে ভিড় করেন ভক্তরা। সরাসরি দেখা না দিলেও তাদের নিরাশ করেননি শাহরুখ। ভক্তদের উদ্দেশে নিজের হাতে লেখা একটি ধন্যবাদবার্তা প্রকাশ করেন তিনি। এদিকে শাহরুখের ৬১তম জন্মদিন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে তার আইকনিক বাড়ি মান্নাত। বাড়িটির সামনে স্থাপন করা বিশাল বিলবোর্ডে প্রদর্শিত হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর বড় বড় পোস্টার ও বিভিন্ন দৃশ্য। সেখানে সিনেমাটির দুটি সংলাপও তুলে ধরা হয়েছে-‘কিং আকেলা কাফি হ্যায়(রাজা একাই যথেষ্ট)’ এবং ‘ডর নেহি, দেহশত হুঁ (আমি ভয় নই, আতঙ্ক)’ ।

বিলবোর্ডে ভক্তদের উদ্দেশে শাহরুখের হাতে লেখা বার্তায় বলা হয়েছে, ‘আপনাদের সবার শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের সবার জন্য রইল।’বার্তার শেষে তিনি লিখেছেন, ‘অনেক ভালোবাসা ও একরাশ আলিঙ্গন।’সঙ্গে ছিল তার স্বাক্ষর। শুধু মান্নাতই নয়, জন্মদিনের আগে রবিবার মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকও শাহরুখের ছবি ও জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আলোকিত করা হয়।

এদিকে জন্মদিনের আগে গত মঙ্গলবার ‘কিং’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে ভক্তদের চমক দেন শাহরুখ। পোস্টারে দেখা যায়, হাতে বন্দুক নিয়ে প্রতিশোধপরায়ণ এক চরিত্রে আগুনে ঘেরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন অভিনেতা। পোস্টারটি প্রকাশ করে শাহরুখ লিখেছিলেন, ‘আজ ফির ইয়াদ আয়া... কাতিল নেহি… আশিক হুঁ ( আজ আবার মনে পড়ল... আমি খুনি নই, প্রেমিক)।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড়দিন উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি প্রযোজনা করছে শাহরুখের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ‘পাঠান’ সিনেমার পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর ‘ডানকি’ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। ফলে তিন বছরের বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন বলিউডের এই সুপারস্টার।‘কিং’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন শাহরুখ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি ও অভিষেক বচ্চন।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......
নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তার প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।

বিস্তারিত......


গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী।

বিস্তারিত......