বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/ট্রোলিং ও অপপ্রচারের অভিযোগ, সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা
বিনোদন

ট্রোলিং ও অপপ্রচারের অভিযোগ, সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন দক্ষিণী সিনেমার তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার টিম।

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৭ AM47 বার পঠিত
ট্রোলিং ও অপপ্রচারের অভিযোগ, সাইবার পুলিশের দ্বারস্থ বিজয়-রাশমিকা
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন দক্ষিণী সিনেমার তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার টিম। সম্প্রতি একটি সাক্ষাৎকার ঘিরে দুই তারকাকে নিয়ে অনলাইনে নানা মন্তব্য, মিম ও সমালোচনা ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয় ও রাশমিকার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়িয়ে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে তাঁদের টিম। এ ছাড়া বিভ্রান্তিকর স্ক্রিনশট ও বিভিন্ন পোস্টের মাধ্যমে নেতিবাচক প্রচার চালানোর পাশাপাশি অর্থের বিনিময়ে এমন প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে তারকা জুটির টিম। তাদের বক্তব্য, প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সেই স্বাধীনতার আড়ালে কাউকে হেয় করা কিংবা মিথ্যা তথ্য ছড়িয়ে কারও সম্মানহানি করা গ্রহণযোগ্য নয়। বিতর্কের সূত্রপাত হয় রাশমিকা মান্দানার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে অভিনেত্রী জানান, বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে তাঁকেই বারবার উদ্যোগ নিতে হয়েছিল। প্রায় এক বছর ধরে চেষ্টা করার পর বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায় বলেও উল্লেখ করেন তিনি।

‘কফি উইথ করণ’অনুষ্ঠানের ওই বক্তব্যের প্রসঙ্গ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে। এরপর বিজয়কে নিয়ে নানা ধরনের মন্তব্য ও মিম ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ তাঁকে ‘রেড ফ্ল্যাগ হাজব্যান্ড’বলেও আখ্যা দেয়। অনলাইনে ছড়িয়ে পড়া নেতিবাচক মন্তব্য ও প্রচারণার জবাবে এর আগে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছিল বিজয় ও রাশমিকার টিম। তবে পরিস্থিতির সমাধান না হওয়ায় এবার সাইবার পুলিশের সহায়তা চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা।

বিস্তারিত......
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......


বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বিয়ের ব্যস্ততায় শাহরুখের ‘কিং’ ছাড়লেন অনিরুদ্ধ

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘কিং’ নিয়ে তৈরি হয়েছে এক বড় পরিবর্তন। বিয়ের প্রস্তুতি এবং দক্ষিণী একাধিক সিনেমার ব্যস্ততার কারণে অনিরুদ্ধ রবিচন্দর সিনেমাটির সংগীত পরিচালনার কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিস্তারিত......