বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার
বিনোদন

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩২ AM53 বার পঠিত
নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। তার অভিযোগ, অনেক সময় নায়ক কিংবা প্রযোজকের পছন্দ ও চাপে চরিত্রের জন্য উপযুক্ত অভিনয়শিল্পীকে বাদ দিতে বাধ্য হন পরিচালকরা। এমনকি শেষ মুহূর্তেও পরিবর্তন করা হয় চূড়ান্ত হওয়া কাস্টিং। পারসা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের নাটকের নির্মাণপ্রক্রিয়া ও কাস্টিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, পার্শ্ববর্তী দেশগুলোতে টেলিভিশন নাটকের অভিনয়, পরিচালনা ও চিত্রনাট্য নিয়ে যেভাবে খোলামেলা আলোচনা-সমালোচনা হয়, বাংলাদেশে তেমন চর্চা নেই।

পোস্টে পারসা ইভানা লিখেছেন, আশপাশের দেশগুলোতে নাটক নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়। কে কেমন অভিনয় করেছেন, কার উচ্চারণে ভুল রয়েছে, পরিচালনায় কোথায় ঘাটতি কিংবা লেখক কী বোঝাতে চেয়েছেন—সবকিছু নিয়েই আলোচনা হয়। দেশের নাটকের দুর্বলতা ও অভিনয়শিল্পীদের ভুলত্রুটি নিয়েও যথাযথ আলোচনা হয় না বলে মনে করেন তিনি। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে অভিনেতার ভুল উচ্চারণ কিংবা অভিনয়ের ঘাটতিও সংশোধনের উদ্যোগ নেওয়া হয় না। অথচ ভালো নাটক নির্মাণের জন্য সঠিক কাস্টিং, চরিত্রের যথাযথ উপলব্ধি এবং পরিচালকের সুস্পষ্ট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাটকের অভিনয়শিল্পী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, লেখক, পরিচালক ও প্রযোজকের পছন্দ যখন আলাদা হয়ে যায়, তখন নির্মাণের মূল পরিকল্পনা ব্যাহত হয়। অনেক সময় নায়ক কিংবা প্রযোজকের চাপে শেষ মুহূর্তে অভিনয়শিল্পী পরিবর্তন করা হয় বলেও অভিযোগ তার।

পারসা ইভানার মতে, একটি চরিত্রের জন্য যথাযথ অভিনয়শিল্পী খুঁজে বের করাই নির্মাণপ্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ব্যক্তিগত পছন্দ বা সুবিধার চেয়ে গল্প ও চরিত্রের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তা না হলে ভালো গল্পও পর্দায় প্রত্যাশিতভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। নিজের পোস্টে তিনি আরও উল্লেখ করেন, অভিনয়শিল্পীর দায়িত্ব হলো চরিত্রটি বুঝে সেটিকে পর্দায় জীবন্ত করে তোলা। নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের সুবিধার কথা না ভেবে কাজের মানকে প্রাধান্য না দিলে অনেক সম্ভাবনাময় গল্প নষ্ট হয়ে যাবে। বড় কিংবা ছোট—যে পর্দার জন্যই নির্মাণ হোক, শেষ পর্যন্ত দর্শকের সামনে কাজটির প্রতিফলন ঘটে।

পারসা ইভানার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়েছেন। তবে দেশের নাটকের কাস্টিং ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে হঠাৎ এমন সরব হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো অভিজ্ঞতা রয়েছে কি না, সে বিষয়ে অভিনেত্রী স্পষ্ট করে কিছু জানাননি। শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া পারসা ইভানা পরবর্তী সময়ে অভিনয়ে যুক্ত হন। ২০১৫ সালে অভিনয় শুরু করেন তিনি। ২০১৮ সাল থেকে ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক

বলিউডের বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জবাবে হাতে লেখা একটি চিঠি প্রকাশ করেছেন অভিনেতা।

বিস্তারিত......
জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তার প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।

বিস্তারিত......


গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী।

বিস্তারিত......