বুধবার৪ নভেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/বিনোদন/নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান
বিনোদন

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান

অবশেষে দেশ থেকে বহিষ্কারের আদেশ থেকে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান।

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬ এ ০৪:১২ AM32 বার পঠিত
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর ভারতেই থাকছেন ইমরান খান
সংবাদটি শেয়ার করুন:

বিনোদন ডেস্ক

অবশেষে দেশ থেকে বহিষ্কারের আদেশ থেকে সাময়িক স্বস্তি পেলেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) তিনি বম্বে হাইকোর্টকে জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে তার ভূমিকার জন্য তিনি একটি ‘শর্তহীন ক্ষমা’প্রার্থনা করবেন। শুনানি চলাকালীন আদালত বেশ কঠোর মন্তব্য করেছে। খান একজন মার্কিন নাগরিক, তার কাছে ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ড রয়েছে।হাইকোর্টের বেঞ্চ জানায়, এই ধরনের কার্ডধারীরা ‘দেশের মর্জির ওপর নির্ভরশীল’ এবং তারা ভারতীয় নাগরিকদের মতো অধিকার দাবি করতে পারেন না।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আদালত ইমরান খানকে একটি লিখিত মুচলেকা দিতে বলেছে, যেখানে তাকে ভবিষ্যতে যেকোনো প্রতিবাদ বা আন্দোলন থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিতে হবে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর জারি করা ‘লিভ ইন্ডিয়া’ (ভারত ছাড়ার) নোটিশটি ৭ ডিসেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে তরুণদের নেতৃত্বে আয়োজিত একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ এই বলিউড অভিনেতাকে কিছুক্ষণের জন্য আটক করে। বিক্ষোভকারীরা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছিলেন। এরপর বিজেপি নেতা কিরিট সোমাইয়া পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তিনি যুক্তি দেন, একজন বিদেশি নাগরিক হিসেবে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে খান অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করে এবং ১৪ অক্টোবর এফআরআরও ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬’-এর অধীনে খানকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।

পাশাপাশি এফআরআরও একটি পৃথক কারণ দর্শানোর নোটিশও জারি করে। এতে জানতে চাওয়া হয়, কেন ‘নাগরিকত্ব আইন, ১৯৫৫’-এর ৭ডি(ই) ধারার অধীনে খান-এর ওসিআই নিবন্ধন বাতিল করা হবে না। এই ধারায় জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জনস্বার্থের মতো কারণ দেখিয়ে সরকার কারো ওসিআই মর্যাদা বাতিল করতে পারে। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান খান। তিনি এই নোটিশকে স্বেচ্ছাচারী, অসাংবিধানিক এবং অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন

পাঠকের মন্তব্য ও আলোচনা

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা সুখকর ছিল না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের। একটি তেলুগু ছবিতে অভিনয় করতে গিয়ে পর্দায় নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল তাকে।



জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

জন্মদিনে মান্নাতের সামনে ভক্তদের ঢল, বিশেষ বার্তা শাহরুখের

বলিউডের পর্দায় তিনি ‘কিং খান’, আর ভক্তদের হৃদয়ে তাঁর অবস্থান যেন আরও উঁচুতে। জন্মদিন এলেই সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে। এবারও ব্যতিক্রম হয়নি।

বিস্তারিত......
নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

নাটকের কাস্টিং নিয়ে বিস্ফোরক অভিযোগ পারসা ইভানার

দেশের টেলিভিশন নাটকে অভিনয়শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নির্মাতাদের স্বাধীনতা কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা।

বিস্তারিত......

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

এবার চলচ্চিত্র নির্মাণে ভিকি জাহেদ

বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অভিষেক হচ্ছে নির্মাতা ভিকি জাহেদের। তার প্রথম সিনেমার নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমাটিতে অভিনয় করছেন দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও তমা মির্জা।

বিস্তারিত......


গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীকে ঘিরে একসময় ছড়িয়ে পড়েছিল গোপনে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। তবে এবার সেই গুঞ্জনের পেছনের আসল ঘটনা নিজেই জানালেন অভিনেত্রী।

বিস্তারিত......