শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই
সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৫:০৮ AM12 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই
সংবাদটি শেয়ার করুন:

মুক্ততথ্য ডেস্ক (ইবি)

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর চার যুগ পেরিয়ে গেলেও সমাবর্তন হয়েছে মাত্র চারটি। বিদেশি শিক্ষার্থী আকর্ষণেও কার্যত স্থবিরতা নেমেছে।

নিয়োগ নিয়ে বারবার বিতর্ক : ২০০৪ সালে অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপাচার্য হওয়ার পর নিয়োগবাণিজ্যের অভিযোগ তীব্র হয়। ২০০৬ সালে তিনি বিশ্ববিদ্যালয় ছাড়েন। ২০০৯ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিনের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের অভিযোগ ওঠে। ইউজিসির তদন্তের পর মেয়াদপূর্তির আগেই তাদের অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী কয়েকটি প্রশাসনের সময়ও নিয়োগ নিয়ে অভিযোগ ও বিতর্ক অব্যাহত থাকে। অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সময়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত ফোনালাপ ফাঁসের পর তিনি পদত্যাগ করেন। সাবেক নিয়োগে অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি হলেও দেড় বছরেও প্রতিবেদন হয়নি। সর্বশেষ আইসিটি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের স্ত্রী ফিরোজা নাজনীনকে একই বিভাগে নিয়োগ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

৮০ ভাগই আবাসনের বাইরে : প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে আটটি আবাসিক হলে আসন মাত্র ৩ হাজার ৫৯৪টি-মোট শিক্ষার্থীর ১৯ দশমিক ৯৭ শতাংশ। অর্থাৎ প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থীকে বাইরে বাসা বা মেসে থাকতে হয়। ছাত্র হলের আসন রাজনৈতিক সংগঠনের নিয়ন্ত্রণে থাকার অভিযোগও রয়েছে। নারী শিক্ষার্থীদের বাইরে থাকার কারণে নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। প্রয়োজন ১,০৮০ শিক্ষক, আছেন ৪০৬ : অ্যাক্রিডিটেশনের ন্যূনতম শর্ত পূরণে ৩৬টি বিভাগের জন্য প্রয়োজন ১ হাজার ৮০ জন শিক্ষক। আছেন মাত্র ৪০৬ জন। অন্তত ১৫টি বিভাগে তীব্র শিক্ষক সংকটে ‘ধার করা’শিক্ষক দিয়ে চলছে ক্লাস। এতে সেশনজট ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে।

গবেষণা ও র্যাংকিংয়েও পিছিয়ে : ২০২৫-২৬ অর্থবছরে গবেষণা ও উদ্ভাবনে বরাদ্দ ৩ কোটি ১৩ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৬৩ শতাংশ। এশিয়ান র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১১০০ থেকে ১২০০-এর মধ্যে। বিদেশি শিক্ষার্থী বর্তমানে ২০ জন। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে একজনও বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও লাইব্রেরির অভাবের পাশাপাশি প্রশাসনিক কাজেও চলছে ফাইলনির্ভর ধীরগতি। উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনূর রহমান বলেন, সংকট নিরসনে কাজ শুরু হয়েছে। তিনটি হলের নির্মাণকাজ চলছে, একটি উদ্বোধনের অপেক্ষায়। চিকিৎসাকেন্দ্রে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে।

'আমার ছেলেকে বাঁচান’- নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি

'আমার ছেলেকে বাঁচান’- নিখোঁজ সন্তানকে ফিরে পেতে কুবি শিক্ষিকার আকুতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম নিখোঁজ হয়েছে।



সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত......
টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত......