শনিবার১৯ সেপ্টেম্বর ২০২৬
মুক্ত তথ্য - The Daily Muktotathya
বিজ্ঞাপন/গুরুত্বপূর্ণ ইনফরমেশন
প্রচ্ছদ/সারাদেশ/সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬
সারাদেশ

সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ০৪:৫৫ AM13 বার পঠিত
সোনারগাঁয়ে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১৬
সংবাদটি শেয়ার করুন:

মফস্বল ডেস্ক (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় মো. কামাল (৫০) ও মোসা. চামেলী বেগমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া চোরাই মাল উদ্ধার মামলায় ওসমান ও তারেক রহমান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সনজিৎ পাল (৫৩) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় আল আমিনকে (২৪) গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত চার আসামি সামসুদ্দিন (৬৫), আলমগীর (৩৫), আহম্মদ হোসেন (৪৭) ও মো. বাছেদ (৪৭)কে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবনের অভিযোগে শাকিল হোসেন, মেহেদী হাসান, সাব্বির, ফাইম, সানি মোল্লা ও আতিকুর রহমানকেও গ্রেফতার করা হয়। সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদক, চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

ইসলামী বিশ্ববিদ্যালয় সমস্যার যেন শেষ নেই

৪৭ বছরে ৩৬ বিভাগ, শিক্ষার্থী প্রায় ১৮ হাজার-বাড়ছে শুধু সংকটের তালিকা। শিক্ষক ঘাটতি, আবাসন সংকট, পরিবহন বিড়ম্বনা, শ্রেণিকক্ষের অভাব, নিয়োগ নিয়ে বিতর্ক, গবেষণায় অপ্রতুল বরাদ্দ ও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় একের পর এক সমস্যায় জর্জরিত ইসলামী বিশ্ববিদ্যালয়।



গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা কাজী আশরাফুজ্জামান লিটন নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

বিস্তারিত......
টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত......


জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত......